ANM GNM 2026 – জীবন বিজ্ঞান কুইজ

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (MCQ)

১. লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুদে যায়, এটি কী ধরনের চলন?
  • (A) ফোটোনাস্টি
  • (B) সিসমোনাস্টি
  • (C) থার্মোনাস্টি
  • (D) কেমোনাস্টি
সঠিক উত্তর: (B) সিসমোনাস্টি ব্যাখ্যা: স্পর্শ বা কম্পনের প্রভাবে যে চলন হয় তাকে সিসমোনাস্টি বলে।
২. উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন হরমোন?
  • (A) জিব্বেরেলিন
  • (B) সাইটোকাইনিন
  • (C) অক্সিন
  • (D) ইথিলিন
সঠিক উত্তর: (C) অক্সিন ব্যাখ্যা: অক্সিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে।
৩. বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন?
  • (A) অক্সিন
  • (B) জিব্বেরেলিন
  • (C) অ্যাবসিসিক অ্যাসিড
  • (D) কাইনিন
সঠিক উত্তর: (B) জিব্বেরেলিন ব্যাখ্যা: জিব্বেরেলিন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদগমে সাহায্য করে।
৪. ডাবের জলে কোন হরমোনটি পাওয়া যায়?
  • (A) অক্সিন
  • (B) জিব্বেরেলিন
  • (C) সাইটোকাইনিন
  • (D) ফ্লোরিজেন
সঠিক উত্তর: (C) সাইটোকাইনিন ব্যাখ্যা: ডাবের জল বা নারকেলের দুধে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন থাকে যা কোষ বিভাজনে সাহায্য করে।
৫. মানবদেহের ‘মাস্টার গ্ল্যান্ড’ বা প্রভু গ্রন্থি কোনটি?
  • (A) থাইরয়েড
  • (B) অ্যাড্রিনাল
  • (C) পিটুইটারি
  • (D) অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (C) পিটুইটারি ব্যাখ্যা: পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন অন্যান্য অনেক গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে।
৬. আপৎকালীন বা জরুরি হরমোন কোনটি?
  • (A) ইনসুলিন
  • (B) থাইরক্সিন
  • (C) অ্যাড্রিনালিন
  • (D) ইস্ট্রোজেন
সঠিক উত্তর: (C) অ্যাড্রিনালিন ব্যাখ্যা: রাগ, ভয় বা উত্তেজনার সময় দ্রুত ক্ষরিত হয়ে দেহকে প্রতিকূলতার জন্য প্রস্তুত করে।
৭. অগ্ন্যাশয়ের ‘আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স’-এর বিটা কোষ থেকে কী ক্ষরিত হয়?
  • (A) গ্লুকাগন
  • (B) ইনসুলিন
  • (C) সোমাটোস্ট্যাটিন
  • (D) থাইরক্সিন
সঠিক উত্তর: (B) ইনসুলিন ব্যাখ্যা: ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরিত হয়।
৮. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কোনটি?
  • (A) নেফ্রন
  • (B) নিউরোন
  • (C) অ্যাক্সন
  • (D) ডেনড্রন
সঠিক উত্তর: (B) নিউরোন
৯. মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
  • (A) সেরিবেলাম (লঘু মস্তিষ্ক)
  • (B) সেরিবিব্রাম (গুরু মস্তিষ্ক)
  • (C) থ্যালামাস
  • (D) মেডুলা অবলংগাটা
সঠিক উত্তর: (A) সেরিবেলাম
১০. চোখের উপযোজনে (Accommodation) কোন অংশটি মুখ্য ভূমিকা পালন করে?
  • (A) রেটিনা
  • (B) কর্নিয়া
  • (C) সিলিয়ারি পেশি ও লেন্স
  • (D) আইরিস
সঠিক উত্তর: (C) সিলিয়ারি পেশি ও লেন্স
১১. অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ?
  • (A) কোন কোষ (Cone Cell)
  • (B) রড কোষ (Rod Cell)
  • (C) লেন্স
  • (D) আইরিস
সঠিক উত্তর: (B) রড কোষ
১২. একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো-
  • (A) অপটিক স্নায়ু
  • (B) অলফ্যাক্টরি স্নায়ু
  • (C) ভেগাস স্নায়ু
  • (D) অডিটরি স্নায়ু
সঠিক উত্তর: (C) ভেগাস স্নায়ু
১৩. হাইপোথ্যালামাস কোন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে?
  • (A) থাইরয়েড
  • (B) পিটুইটারি
  • (C) পিনিয়াল বডি
  • (D) থাইমাস
সঠিক উত্তর: (B) পিটুইটারি (একে সুপ্রিম কমান্ডার বলে)
১৪. সোয়ান কোষ কোথায় দেখা যায়?
  • (A) ডেনড্রন
  • (B) অ্যাক্সন
  • (C) সাইটোপ্লাজম
  • (D) নিউক্লিয়াস
সঠিক উত্তর: (B) অ্যাক্সন (মায়োলিন সিদ-এর উপরে)
১৫. প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র কোনটি?
  • (A) মস্তিষ্ক
  • (B) সুষুম্নাকাণ্ড
  • (C) হৃদপিণ্ড
  • (D) বৃক্ক
সঠিক উত্তর: (B) সুষুম্নাকাণ্ড (Spinal Cord)
১৬. মানুষের অক্ষিগোলকের বাইরের সাদা ও শক্ত স্তরটি হলো-
  • (A) কোরয়েড
  • (B) রেটিনা
  • (C) স্ক্লেরা
  • (D) আইরিস
সঠিক উত্তর: (C) স্ক্লেরা
১৭. পায়রার ডানায় রেমিজেস (Remiges) পালকের সংখ্যা কয়টি?
  • (A) ১২টি
  • (B) ২৩টি
  • (C) ১০টি
  • (D) ২২টি
সঠিক উত্তর: (B) ২৩টি
১৮. হাঁটুতে কোন ধরণের সন্ধি দেখা যায়?
  • (A) বল ও সকেট
  • (B) হিঞ্জ জয়েন্ট (কব্জা সন্ধি)
  • (C) পিভট জয়েন্ট
  • (D) গ্লাইডিং জয়েন্ট
সঠিক উত্তর: (B) হিঞ্জ জয়েন্ট
১৯. থাইরক্সিন হরমোনের উপাদান হিসেবে কোন খনিজটি প্রয়োজন?
  • (A) লোহা
  • (B) ক্যালসিয়াম
  • (C) আয়োডিন
  • (D) পটাশিয়াম
সঠিক উত্তর: (C) আয়োডিন
২০. মাছের গমনে সহায়তা করে কোন পেশি?
  • (A) পাইরিফরমিস পেশি
  • (B) মায়োটোম পেশি
  • (C) বাইসেপস পেশি
  • (D) ল্যাটিসিমাস ডরসি
সঠিক উত্তর: (B) মায়োটোম পেশি
২১. প্যারামিশিয়ামের গমন অঙ্গ কোনটি?
  • (A) ক্ষণপদ
  • (B) ফ্ল্যাজেলা
  • (C) সিলিয়া
  • (D) কেটা
সঠিক উত্তর: (C) সিলিয়া
২২. কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
  • (A) থাইরক্সিন
  • (B) প্যারাথরমোন
  • (C) ইনসুলিন
  • (D) অ্যাড্রিনালিন
সঠিক উত্তর: (B) প্যারাথরমোন
২৩. দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলে?
  • (A) সাইটোপ্লাজম
  • (B) সাইন্যাপস
  • (C) সিনসিটিয়াম
  • (D) রেনভিয়ারের পর্ব
সঠিক উত্তর: (B) সাইন্যাপস
২৪. মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি?
  • (A) ভেগাস স্নায়ু
  • (B) সায়াটিক স্নায়ু
  • (C) অপটিক স্নায়ু
  • (D) অডিটরি স্নায়ু
সঠিক উত্তর: (B) সায়াটিক স্নায়ু
২৫. ফল পাকাতে সাহায্য করে কোন গ্যাসীয় হরমোন?
  • (A) অক্সিন
  • (B) ইথিলিন
  • (C) জিব্বেরেলিন
  • (D) কাইনিন
সঠিক উত্তর: (B) ইথিলিন
২৬. কুশিং বর্ণিত রোগ (Cushing’s disease) কোন হরমোনের অধিক ক্ষরণে হয়?
  • (A) STH
  • (B) ACTH
  • (C) TSH
  • (D) GTH
সঠিক উত্তর: (B) ACTH
২৭. চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কোনটি?
  • (A) কর্নিয়া
  • (B) আইরিস
  • (C) লেন্স
  • (D) রেটিনা
সঠিক উত্তর: (B) আইরিস (পিউপিলের আকার পরিবর্তন করে)
২৮. মানুষের করোটি স্নায়ুর (Cranial Nerve) সংখ্যা কয়টি?
  • (A) ১০ জোড়া
  • (B) ১২ জোড়া
  • (C) ৩১ জোড়া
  • (D) ২১ জোড়া
সঠিক উত্তর: (B) ১২ জোড়া
২৯. বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস হয় কোন হরমোনের অভাবে?
  • (A) ইনসুলিন
  • (B) ADH
  • (C) থাইরক্সিন
  • (D) অক্সিটোসিন
সঠিক উত্তর: (B) ADH (অ্যান্টি ডাই-ইউরেটিক হরমোন)
৩০. ‘সারকোমিয়ার’ কোন কলার একক?
  • (A) স্নায়ু কলা
  • (B) পেশি কলা
  • (C) যোগ কলা
  • (D) আবরণী কলা
সঠিক উত্তর: (B) পেশি কলা (পেশিতন্তুর সংকোচনশীল একক)
৩১. অন্তঃকর্ণের কোন অংশ শরীরের ভারসাম্য রক্ষায় সাহায্য করে?
  • (A) ককলিয়া
  • (B) অর্ধবৃত্তাকার নালী ও অটোলিথ যন্ত্র
  • (C) ইনকাস
  • (D) ম্যালিয়াস
সঠিক উত্তর: (B) অর্ধবৃত্তাকার নালী ও অটোলিথ যন্ত্র
৩২. শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোশ থেকে ক্ষরিত হয় কোনটি?
  • (A) ইস্ট্রোজেন
  • (B) প্রোজেস্টেরন
  • (C) টেস্টোস্টেরন
  • (D) ইনসুলিন
সঠিক উত্তর: (C) টেস্টোস্টেরন
৩৩. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
  • (A) অক্সিন
  • (B) কাইনিন
  • (C) জিব্বেরেলিন
  • (D) ইথিলিন
সঠিক উত্তর: (A) অক্সিন
৩৪. বামনত্ব (Dwarfism) রোগটি ঘটে কোন হরমোনের অল্প ক্ষরণে?
  • (A) TSH
  • (B) STH (GH)
  • (C) GTH
  • (D) ACTH
সঠিক উত্তর: (B) STH
৩৫. মায়োপিয়া প্রতিকারে কোন লেন্স ব্যবহার করা হয়?
  • (A) উত্তল লেন্স
  • (B) অবতল লেন্স
  • (C) বেলনাকার লেন্স
  • (D) বাইফোকাল লেন্স
সঠিক উত্তর: (B) অবতল লেন্স (Concave Lens)
৩৬. রিফ্লেক্স আর্ক (Reflex Arc) বা প্রতিবর্ত চাপের সঠিক পর্যায় কোনটি?
  • (A) গ্রাহক -> সংজ্ঞাবহ স্নায়ু -> কেন্দ্র -> আজ্ঞাবহ স্নায়ু -> কারক
  • (B) গ্রাহক -> আজ্ঞাবহ স্নায়ু -> কেন্দ্র -> সংজ্ঞাবহ স্নায়ু -> কারক
  • (C) কারক -> স্নায়ু কেন্দ্র -> গ্রাহক
  • (D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (A) সঠিক ক্রম
৩৭. লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি কী দিয়ে যুক্ত থাকে?
  • (A) কর্পাস ক্যালোসাম
  • (B) ভার্মিস
  • (C) পনস
  • (D) থ্যালামাস
সঠিক উত্তর: (B) ভার্মিস (গুরু মস্তিষ্কের ক্ষেত্রে কর্পাস ক্যালোসাম)
৩৮. পাইরিফরমিস পেশি একটি-
  • (A) ফ্লেক্সর পেশি
  • (B) রোটেটর পেশি
  • (C) অ্যাবডাকটর পেশি
  • (D) এক্সটেনসর পেশি
সঠিক উত্তর: (B) রোটেটর পেশি (পায়রার গমনে সাহায্য করে)
৩৯. অশ্রু বা চোখের জলে কোন উৎসেচক থাকে যা জীবাণু ধ্বংস করে?
  • (A) অ্যামাইলেজ
  • (B) লাইসোজাইম
  • (C) পেপসিন
  • (D) ট্রিপসিন
সঠিক উত্তর: (B) লাইসোজাইম
৪০. কোন প্রাণীর গমন পদ্ধতিকে ‘লুপিং’ বলে?
  • (A) কেঁচো
  • (B) হাইড্রা
  • (C) অ্যামিবা
  • (D) ইউগ্লিনা
সঠিক উত্তর: (B) হাইড্রা
৪১. সূর্যমুখীর ফুল আলোর তীব্রতায় ফোটে এটি কী প্রকারের চলন?
  • (A) ফোটোট্রপিক
  • (B) ফোটোনাস্টিক
  • (C) থার্মোনাস্টিক
  • (D) কেমোনাস্টিক
সঠিক উত্তর: (B) ফোটোনাস্টিক
৪২. থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?
  • (A) পিটুইটারি
  • (B) থাইরয়েড গ্রন্থি
  • (C) অগ্ন্যাশয়
  • (D) যকৃৎ
সঠিক উত্তর: (B) থাইরয়েড গ্রন্থি
৪৩. নিউরোনের দীর্ঘ প্রবর্ধকটির নাম কী?
  • (A) ডেনড্রন
  • (B) অ্যাক্সন
  • (C) রেনভিয়ারের পর্ব
  • (D) সাইটোন
সঠিক উত্তর: (B) অ্যাক্সন
৪৪. চোখের রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থলকে কী বলে?
  • (A) ইয়েলো স্পট
  • (B) ব্লাইন্ড স্পট (অন্ধবিন্দু)
  • (C) কর্নিয়া
  • (D) ফোভিয়া
সঠিক উত্তর: (B) অন্ধবিন্দু
৪৫. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি?
  • (A) ১২ জোড়া
  • (B) ৩১ জোড়া
  • (C) ১০ জোড়া
  • (D) ৩৩ জোড়া
সঠিক উত্তর: (B) ৩১ জোড়া
৪৬. অ্যান্টি-কিটোজেনিক হরমোন কাকে বলা হয়?
  • (A) গ্লুকাগন
  • (B) ইনসুলিন
  • (C) অ্যাড্রিনালিন
  • (D) থাইরক্সিন
সঠিক উত্তর: (B) ইনসুলিন
৪৭. কোন হরমোনটি লোকাল হরমোন হিসেবে পরিচিত?
  • (A) ইনসুলিন
  • (B) টেস্টোস্টেরন
  • (C) থাইরক্সিন
  • (D) অ্যাড্রিনালিন
সঠিক উত্তর: (B) টেস্টোস্টেরন
৪৮. ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়?
  • (A) ইনসুলিন
  • (B) থাইরক্সিন
  • (C) টেস্টোস্টেরন
  • (D) ইস্ট্রোজেন
সঠিক উত্তর: (B) থাইরক্সিন (BMR বৃদ্ধি করে বলে)
৪৯. উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন?
  • (A) অক্সিন
  • (B) সাইটোকাইনিন
  • (C) জিব্বেরেলিন
  • (D) অ্যাবসিসিক অ্যাসিড
সঠিক উত্তর: (B) সাইটোকাইনিন (রিচমন্ড ল্যাং প্রভাব)
৫০. নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে কোনটি?
  • (A) ইনসুলিন
  • (B) অ্যাসিটাইলকোলিন
  • (C) হিমোগ্লোবিন
  • (D) সাইটোক্রোম
সঠিক উত্তর: (B) অ্যাসিটাইলকোলিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top