ANM GNM 2026 – জীবন বিজ্ঞান কুইজ
মেন্ডেলের একসংকর ও দ্বিসংকর জনন
১. বংশগতির জনক কাকে বলা হয়?
  • A) ল্যামার্ক
  • B) ডারউইন
  • C) গ্রেগর জোহান মেন্ডেল
  • D) দ্য ভ্রিস
Show Ans
উত্তর: C) গ্রেগর জোহান মেন্ডেল
ব্যাখ্যা: মেন্ডেল মটর গাছের ওপর দীর্ঘ পরীক্ষার মাধ্যমে বংশগতির মূল সূত্রগুলি আবিষ্কার করেন।
২. মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
  • A) Oryza sativa
  • B) Pisum sativum
  • C) Mangifera indica
  • D) Lathyrus odoratus
Show Ans
উত্তর: B) Pisum sativum
৩. একসংকর জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত?
  • A) 1:2:1
  • B) 9:3:3:1
  • C) 3:1
  • D) 1:1
Show Ans
উত্তর: C) 3:1
ব্যাখ্যা: বাহ্যিক বৈশিষ্ট্যের বিচারে ৩টি লম্বা ও ১টি বেঁটে মটর গাছ পাওয়া যায়।
৪. দ্বিসংকর জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত?
  • A) 1:2:1
  • B) 3:1
  • C) 9:3:3:1
  • D) 1:1:1:1
Show Ans
উত্তর: C) 9:3:3:1
৫. মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন?
  • A) ২ জোড়া
  • B) ৫ জোড়া
  • C) ৭ জোড়া
  • D) ৩ জোড়া
Show Ans
উত্তর: C) ৭ জোড়া
৬. মেন্ডেলের প্রথম সূত্রটি হলো—
  • A) স্বাধীন বিন্যাস সূত্র
  • B) পৃথকীভবন সূত্র
  • C) প্রকটতা সূত্র
  • D) কোনোটিই নয়
Show Ans
উত্তর: B) পৃথকীভবন সূত্র
৭. মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কী নামে পরিচিত?
  • A) স্বাধীন সঞ্চারণ সূত্র
  • B) জনন সূত্র
  • C) বংশগতি সূত্র
  • D) পৃথকীভবন সূত্র
Show Ans
উত্তর: A) স্বাধীন সঞ্চারণ সূত্র (Law of Independent Assortment)
৮. ‘TT’ এই জিনোটাইপটি প্রকাশ করে—
  • A) বিশুদ্ধ লম্বা
  • B) সংকর লম্বা
  • C) বিশুদ্ধ বেঁটে
  • D) সংকর বেঁটে
Show Ans
উত্তর: A) বিশুদ্ধ লম্বা (Homozygous Dominant)
৯. জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কী বলা হয়?
  • A) জিনোটাইপ
  • B) ফিনোটাইপ
  • C) অ্যালিল
  • D) লোকাস
Show Ans
উত্তর: B) ফিনোটাইপ
১০. একসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কত?
  • A) 3:1
  • B) 1:2:1
  • C) 1:1
  • D) 9:3:3:1
Show Ans
উত্তর: C) 1:1
অসম্পূর্ণ প্রকটতা
১১. অসম্পূর্ণ প্রকটতা কোন উদ্ভিদে দেখা যায়?
  • A) মটর গাছ
  • B) সন্ধ্যা মালতী
  • C) আম গাছ
  • D) জবা গাছ
Show Ans
উত্তর: B) সন্ধ্যা মালতী (Mirabilis jalapa)
১২. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত?
  • A) 3:1
  • B) 9:3:3:1
  • C) 1:2:1
  • D) 1:1
Show Ans
উত্তর: C) 1:2:1
ব্যাখ্যা: এখানে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়।
১৩. সন্ধ্যা মালতী উদ্ভিদে লাল ও সাদা ফুলের মিলনে গোলাপি ফুল হওয়া কিসের উদাহরণ?
  • A) সম্পূর্ণ প্রকটতা
  • B) অসম্পূর্ণ প্রকটতা
  • C) সহপ্রকটতা
  • D) লিংকেজ
Show Ans
উত্তর: B) অসম্পূর্ণ প্রকটতা
লিঙ্গ নির্ধারণ
১৪. মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত?
  • A) ২৩টি
  • B) ৪৬টি
  • C) ৪৪টি
  • D) ২ট
Show Ans
উত্তর: C) ৪৪টি (বা ২২ জোড়া)
১৫. পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
  • A) XX
  • B) XY
  • C) YY
  • D) XO
Show Ans
উত্তর: B) XY
১৬. মানুষের শুক্রাণুতে কতগুলি অটোজোম থাকে?
  • A) ৪৪টি
  • B) ২২টি
  • C) ২৩টি
  • D) ৪৬টি
Show Ans
উত্তর: B) ২২টি
ব্যাখ্যা: গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় (22A + X বা 22A + Y)।
১৭. সন্তান পুত্র না কন্যা হবে তা কার ওপর নির্ভর করে?
  • A) মাতা
  • B) পিতা
  • C) পরিবেশ
  • D) খাদ্য
Show Ans
উত্তর: B) পিতা
ব্যাখ্যা: পিতার শরীরে থাকা ‘Y’ ক্রোমোজোম পুত্র সন্তান নির্ধারণের জন্য দায়ী।
১৮. হোলানড্রিক জিন (Holandric Gene) কোথায় থাকে?
  • A) X ক্রোমোজোম
  • B) Y ক্রোমোজোম
  • C) ১নং অটোজোম
  • D) ২১নং অটোজোম
Show Ans
উত্তর: B) Y ক্রোমোজোম
জিনগত রোগ (থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা)
১৯. থ্যালাসেমিয়া হলো এক প্রকার—
  • A) X-লিংকড রোগ
  • B) অটোজোম ঘটিত রোগ
  • C) Y-লিংকড রোগ
  • D) সংক্রামক রোগ
Show Ans
উত্তর: B) অটোজোম ঘটিত রোগ
২০. ‘রয়্যাল হিমোফিলিয়া’ দেখা গিয়েছিল কোন রাজপরিবারে?
  • A) ভারত
  • B) ফ্রান্স
  • C) ব্রিটেন
  • D) জাপান
Show Ans
উত্তর: C) ব্রিটেন
ব্যাখ্যা: মহারানী ভিক্টোরিয়া এই রোগের বাহক ছিলেন।
২১. হিমোফিলিয়া-B বা ‘ক্রিসমাস ডিজিজ’ হয় কোন ফ্যাক্টরের অভাবে?
  • A) ফ্যাক্টর VIII
  • B) ফ্যাক্টর IX
  • C) ফ্যাক্টর X
  • D) ফ্যাক্টর XI
Show Ans
উত্তর: B) ফ্যাক্টর IX
২২. লাল বর্ণ চিনতে না পারার সমস্যাকে কী বলা হয়?
  • A) প্রোটানোপিয়া
  • B) ডিউটেরানোপিয়া
  • C) ট্রাইটানোপিয়া
  • D) হিমোফিলিয়া
Show Ans
উত্তর: A) প্রোটানোপিয়া
২৩. থ্যালাসেমিয়া রোগে কোন ধাতব আয়ন শরীরে জমা হয়?
  • A) ক্যালসিয়াম
  • B) তামা
  • C) লোহা
  • D) দস্তা
Show Ans
উত্তর: C) লোহা (Iron)
ব্যাখ্যা: বারবার রক্ত দেওয়ার ফলে শরীরে লোহা জমে লিভার ও হার্টের ক্ষতি করে।
২৪. সবুজ বর্ণ চিনতে না পারাকে কী বলে?
  • A) প্রোটানোপিয়া
  • B) ডিউটেরানোপিয়া
  • C) ট্রাইটানোপিয়া
  • D) থ্যালাসেমিয়া
Show Ans
উত্তর: B) ডিউটেরানোপিয়া
২৫. একজন স্বাভাবিক বাহক মহিলা ও একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে কত শতাংশ পুত্র হিমোফিলিক হবে?
  • A) ১০০%
  • B) ৭৫%
  • C) ৫০%
  • D) ২৫%
Show Ans
উত্তর: C) ৫০%
ব্যাখ্যা: বাহক মহিলার জেনোটাইপ XHXh। সন্তানদের মধ্যে পুত্রদের অর্ধেক (XhY) হিমোফিলিক হবে।
২৬. আলফা-থ্যালাসেমিয়া জিন কোন ক্রোমোজোমে থাকে?
  • A) ১১ নং
  • B) ১৬ নং
  • C) ২১ নং
  • D) X ক্রোমোজোম
Show Ans
উত্তর: B) ১৬ নং ক্রোমোজোম
২৭. বিটা-থ্যালাসেমিয়া জিন কোন ক্রোমোজোমে থাকে?
  • A) ১৬ নং
  • B) ১১ নং
  • C) ১২ নং
  • D) ৯ নং
Show Ans
উত্তর: B) ১১ নং ক্রোমোজোম
২৮. বর্ণান্ধতা রোগের জিন বহন করে—
  • A) অটোজোম
  • B) X ক্রোমোজোম
  • C) Y ক্রোমোজোম
  • D) কোনোটিই নয়
Show Ans
উত্তর: B) X ক্রোমোজোম
২৯. হিমোফিলিয়া-A হয় কোন ফ্যাক্টরের অভাবে?
  • A) ফ্যাক্টর IX
  • B) ফ্যাক্টর VIII
  • C) ফ্যাক্টর VII
  • D) ফ্যাক্টর V
Show Ans
উত্তর: B) ফ্যাক্টর VIII (Anti-hemophilic factor)
৩০. মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন?
  • A) মটর গাছ উভলিঙ্গ
  • B) স্বল্প আয়ুষ্কাল
  • C) অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকে
  • D) উপরের সবকটি
Show Ans
উত্তর: D) উপরের সবকটি
৩১. ক্রিস-ক্রস উত্তরাধিকার কোন রোগে দেখা যায়?
  • A) হিমোফিলিয়া
  • B) থ্যালাসেমিয়া
  • C) ক্যান্সার
  • D) টাইফয়েড
Show Ans
উত্তর: A) হিমোফিলিয়া (এবং বর্ণান্ধতা)
৩২. থ্যালাসেমিয়া মেজর কে আর কী বলা হয়?
  • A) ক্রিসমাস ডিজিজ
  • B) কুলির অ্যানিমিয়া
  • C) রাজকীয় রোগ
  • D) প্রোটানোপিয়া
Show Ans
উত্তর: B) কুলির অ্যানিমিয়া (Cooley’s Anemia)
৩৩. জেনেটিক কাউন্সেলিং-এর মাধ্যমে কোন রোগ প্রতিরোধ করা যায়?
  • A) যক্ষ্মা
  • B) ম্যালেরিয়া
  • C) থ্যালাসেমিয়া
  • D) কলেরা
Show Ans
উত্তর: C) থ্যালাসেমিয়া
৩৪. মানুষের মধ্যে ‘রোলার জিভ’ এর বৈশিষ্ট্যটি হলো—
  • A) প্রকট
  • B) প্রচ্ছন্ন
  • C) অসম্পূর্ণ প্রকট
  • D) সহপ্রকট
Show Ans
উত্তর: A) প্রকট (Dominant)
৩৫. ডাই-হাইব্রিড টেস্ট ক্রসের অনুপাত কত?
  • A) 1:1
  • B) 1:1:1:1
  • C) 9:3:3:1
  • D) 3:1
Show Ans
উত্তর: B) 1:1:1:1
৩৬. বংশগতির একক কাকে বলা হয়?
  • A) ক্রোমোজোম
  • B) ডিএনএ
  • C) জিন
  • D) আরএনএ
Show Ans
উত্তর: C) জিন
৩৭. মেন্ডেলের পরীক্ষায় দ্বিসংকর জননের F1 জনুর জিনোটাইপ কী ছিল?
  • A) RRYY
  • B) rryy
  • C) RrYy
  • D) Rryy
Show Ans
উত্তর: C) RrYy
৩৮. হিমোফিলিয়া রোগে রক্ত তঞ্চন ব্যাহত হওয়ার কারণ কী?
  • A) হিমোগ্লোবিনের অভাব
  • B) প্লাজমা প্রোটিন বা ফ্যাক্টরের অভাব
  • C) অনুচক্রিকার আধিক্য
  • D) শ্বেত রক্তকণিকার অভাব
Show Ans
উত্তর: B) প্লাজমা প্রোটিন বা ফ্যাক্টরের অভাব
৩৯. ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে?
  • A) অ্যালিল
  • B) লোকাস
  • C) সেন্ট্রোমিয়ার
  • D) কায়াজমা
Show Ans
উত্তর: B) লোকাস
৪০. মেন্ডেলবাদ-এর বিচ্যুতি হলো—
  • A) প্রকটতা
  • B) অসম্পূর্ণ প্রকটতা
  • C) পৃথকীভবন
  • D) বিশুদ্ধতা
Show Ans
উত্তর: B) অসম্পূর্ণ প্রকটতা
৪১. লিঙ্গ নির্ধারণে ‘SRY’ জিন কোথায় অবস্থিত?
  • A) X ক্রোমোজোম
  • B) Y ক্রোমোজোম
  • C) ২নং অটোজোম
  • D) ২১নং অটোজোম
Show Ans
উত্তর: B) Y ক্রোমোজোম
৪২. থ্যালাসেমিয়া রোগীদের প্রধান লক্ষণ কী?
  • A) রক্তাল্পতা (Anemia)
  • B) উচ্চ রক্তচাপ
  • C) বহুমুত্র রোগ
  • D) রাতকানা
Show Ans
উত্তর: A) রক্তাল্পতা (Anemia)
৪৩. একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে কত শতাংশ খর্ব গাছ হবে?
  • A) ২৫%
  • B) ৫০%
  • C) ৭৫%
  • D) ১০০%
Show Ans
উত্তর: B) ৫০%
৪৪. ইমাসকুলেশন (Emasculation) বলতে কী বোঝায়?
  • A) গর্ভমুণ্ড কেটে ফেলা
  • B) পুংকেশর কেটে ফেলা
  • C) বৃতি কেটে ফেলা
  • D) পরাগ সংযোগ করা
Show Ans
উত্তর: B) পুংকেশর কেটে ফেলা
ব্যাখ্যা: স্ব-পরাগযোগ রোধ করতে উভলিঙ্গ ফুলের পুংকেশর কেটে ফেলা হয়।
৪৫. হিমোফিলিক পিতার জিন কোন সন্তানের মধ্যে সঞ্চারিত হয়?
  • A) শুধুমাত্র পুত্র
  • B) শুধুমাত্র কন্যা
  • C) পুত্র ও কন্যা উভয়ই
  • D) কাউকেই নয়
Show Ans
উত্তর: B) শুধুমাত্র কন্যা
ব্যাখ্যা: পিতা তার X ক্রোমোজোম কন্যাদের দান করেন।
৪৬. মেন্ডেলের একসংকর জননের জিনোটাইপ অনুপাত কত?
  • A) 3:1
  • B) 1:2:1
  • C) 9:3:3:1
  • D) 1:1
Show Ans
উত্তর: B) 1:2:1
৪৭. বর্ণান্ধ ব্যক্তি কোন রঙ পার্থক্য করতে পারে না?
  • A) লাল ও সবুজ
  • B) নীল ও হলুদ
  • C) সাদা ও কালো
  • D) বেগুনী ও গোলাপি
Show Ans
উত্তর: A) লাল ও সবুজ
৪৮. মানুষের কানের লতির মুক্ত অবস্থা হলো একটি—
  • A) প্রকট বৈশিষ্ট্য
  • B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
  • C) পরিব্যক্তি
  • D) কোনোটিই নয়
Show Ans
উত্তর: A) প্রকট বৈশিষ্ট্য
৪৯. মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো—
  • A) বেগুনি ফুল
  • B) হলুদ বীজ
  • C) কুঞ্চিত বীজ
  • D) গোল বীজ
Show Ans
উত্তর: C) কুঞ্চিত বীজ
৫০. বর্ণান্ধতা পরীক্ষা করার জন্য কোন কার্ড ব্যবহৃত হয়?
  • A) ইশিহারা কার্ড (Ishihara Chart)
  • B) স্নেলেন চার্ট
  • C) ইসিজি
  • D) মন্টোক্স টেস্ট
Show Ans
উত্তর: A) ইশিহারা কার্ড (Ishihara Chart)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top