Q. “ঘর্ষণ বল’ হলো ‘স্পর্শজনিত বল’, যেখানে ‘চৌম্বক বল’ হল স্পর্শহীন বল— উক্তিটি [NDA-2021]
(a) সবসময় ঠিক
(b) 0°C উয়তায় সঠিক
(c) ভুল/মিথ্যা উক্তি
(d) পারিপার্শ্বিক উষ্নতার উপর নির্ভর করে ঠিক বা ভুল হয়।
Answer – (a) সবসময় ঠিক
Q. কোন্ টি সম্ভাব্য সর্বনিম্ন উষ্নতা (নীচের বিবৃতিগুলির মধ্যে)—[NDA-2021]
(a) 0° সেলসিয়াস
(b) -073° সেলসিয়াস
(c) -173° সেলসিয়াস
(d) – 273° সেলসিয়াস
Answer – (d) – 273° সেলসিয়াস
Q. নীচের কোন্ উষ্নতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ-এর মান সংখ্যাগত ভাবে সমান? [NDA-2021]
(a) -40°
(b) 0°
(c) -273°
(d) 100°
Answer – (a) -40°
Q. সমতল দর্পণে আমরা যে প্রতিবিম্ব দেখি, তা- [NDA-2021]
(a) সদ্ এবং ফটোগ্রাফী করা সম্ভব
(b) অসদ্ এবং বস্তুটির নিকটবর্তী হয়
(c) অসদ্ এবং পার্শ্বীয় পরিবর্তনযোগ্য
(d) সদ্ কিন্তু ফটোগ্রাফী করা যায় না
Answer – (c) অসদ্ এবং পার্শ্বীয় পরিবর্তনযোগ্য
Q. সবুজ ও লাল রং-এর সংমিশ্রণে নীচের কোন রং পাওয়া যায়? [NDA-2021]
(a) নীল
(b) ম্যাজেন্টা
(c) গোলাপী
(d) হলুদ
Answer – (d) হলুদ
Q. নীচের কোনগুলি আলোর ক্ষেত্রে প্রাথমিক বর্ণ?
[NDA-2021]
(a) হলুদ, লাল ও সবুজ
(b) নীল, লাল ও সবুজ
(c) বেগুনি, লাল ও হলুদ
(d) ইন্ডিগো (নীল), বেগুনি ও সবুজ
Answer – (b) নীল, লাল ও সবুজ
Q. নতুন কার্তেজীয় চিহ্ন রীতি অনুযায়ী, নীচের কোনটি সঠিক হবে 1/f = 1/v + 1/u , সম্পর্কটির ক্ষেত্রে, যেখানে চিহ্নগুলি সঠিক অর্থ বহন করে। [NDA-2021]
(a) সমীকরণটি শুধুমাত্র গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য।
(b) সমীকরণটি শুধুমাত্র গোলীয় লেন্স-এর ক্ষেত্রে প্রযোজ্য।
(c) সমীকরণটি গোলীয় লেন্স ও দর্পণ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
(d) এটি একটি অযোগ্য বা অনুপযুক্ত সমীকরণ
Answer – (a) সমীকরণটি শুধুমাত্র গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য।
Q. নীচের কোন্ বিবৃতি আলোক রশ্মির ক্ষেত্রে সঠিক নয়? [NDA-2021]
(a) আলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে গতিশীল
(b) আলো বায়ুতে সেকেন্ডে প্রায় 300 মিলিয়ন মিটার যায়
(c) আলোর জল থেকে বায়ুতে প্রবেশ করলে
গতিবেগ কমে
(d) আলোর কাচ থেকে বায়ুতে প্রবেশ করলে গতিবেগ বাড়ে
Answer – (c) আলোর জল থেকে বায়ুতে প্রবেশ করলে গতিবেগ কমে
Q. একটি কাচের প্রিজম সাদা আলোকে বিভিন্ন বর্ণের আলোয় বিভক্ত করে। এই ঘটনাকে বলে প্রিজম দ্বারা আলোর বিচ্ছুরণ। কোন্ বিবৃতি সঠিক? [NDA-2021]
(a) লাল রঙের আলো আলোর প্রতিফলনের দরুণ বেশি বিচ্যুত হয়।
(b) বেগুনি রঙের আলো আলোর প্রতিসরণের দরুণ বেশি বিচ্যুত হয়।
(c) লাল রঙের আলো আলোর প্রতিসরণের দরুণ
বেশি বিচ্যুত হয়।
(d) বেগুনি রঙের আলো আলোর প্রতিফলনের দরুণ বেশি বিচ্যুত হয়।
Answer – (b) বেগুনি রঙের আলো আলোর প্রতিসরণের দরুণ বেশি বিচ্যুত হয়।
Q. একটি বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে 10 মিনিট সময় ধরে 1.0A প্রবাহ প্রবাহিত হয়। বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ হবে— [NDA-2021]
(a) 0.1C
(b) 10C
(c) 600C
(d) 800C
Answer – (c) 600C
Q. নীচের কোন্ সম্পর্ক ‘তড়িৎ ক্ষমতা’ বোঝায় না? [NDA-2021]
(a) I²R
(b) IR²
(c) VI
(d) V²/R
Answer – (b) IR²
Q. বড় হল ঘরে উৎপন্ন শব্দ বারবার প্রতিফলিত হয়। এই ঘটনার নাম— [NDA-2021]
(a) অনুরণন
(b) বিচ্ছুরণ
(c) প্রতিসরণ
(d) অপবর্তন
Answer – (a) অনুরণন
Q. যখন আলো অণু দ্বারা বিক্ষেপিত হয় এবং বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক পরিবর্তিত হয়, সেই ঘটনার নাম – [NDA-2021]
(a) র্যালে’র বিক্ষেপন
(b) রমন এফেক্ট
(c) আলোক তড়িৎ ক্রিয়া
(d) রাদারফোর্ড বিক্ষেপন
Answer – (b) রমন এফেক্ট
Q. রাদারফোর্ড-এর a-বিক্ষেপন পরীক্ষা থেকে নীচের কোন্ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না ? [NDA-2021]
(a) পরমাণুর বেশির ভাগ স্থান ফাঁকা
(b) পরমাণুর ব্যাসার্ধ পরমাণুর নিউক্লিয়াস-এর ব্যাসার্ধের 10⁵ গুণ
(c) স্থির মানের শক্তির বৃত্তাকার পথে ইলেক্ট্রন গতিশীল হলে, সেই পথকে বলে কক্ষপথ।
(d) পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াস-এ কেন্দ্ৰীভূত থাকে।
Answer – (c) স্থির মানের শক্তির বৃত্তাকার পথে ইলেক্ট্রন গতিশীল হলে, সেই পথকে বলে কক্ষপথ।
Q. নক্ষত্রের ঝিকিমিকি’ যে কারণে হয়—[NDA-2021]
(a) নক্ষত্রের আলোর নির্দিষ্ট কম্পাঙ্কের দরুণ ।
(b) নক্ষত্রের আলোর সমুদ্রপৃষ্ঠে প্রতিফলনের জন্য
(c) নক্ষত্রের আলোর বায়ুমন্ডলীয় প্রতিসরণের জন্য (d) পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দরুন
Answer – (c) নক্ষত্রের আলোর বায়ুমন্ডলীয় প্রতিসরণের জন্য
Q. নীচের কোনটি শব্দ তরঙ্গের কম্পাঙ্কের একক হতে পারে না? [NDA-2021]
(a) dB
(b) S -¹
(c) Hz
(d) min-¹
Answer – (a) dB
Q. আলোকবর্ষ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলি হলো- [NDA-2021]
1.খুব বড়ো দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত একক হলো— আলোকবর্ষ
2. খুব বেশি সময় ব্যবধান’ পরিমাপের জন্য ব্যবহৃত
একক হলো—আলোকবর্ষ।
3. আলোর তীব্রতা পরিমাপের একক হল আলোকবর্ষ। নীচের কোনটি / কোনগুলি সঠিক?
(a) 1, 2, 3
(b) 2 ও 3
(c) 1 ও 2
(d) শুধুমাত্র 1
Answer – (d) শুধুমাত্র 1
Q. বায়ুমণ্ডলীয় চাপে জলের ঘনত্ব সংক্রান্ত নীচের কোনটি সঠিক? [NDA-2021]
(a) 4°C – তে জলের ঘনত্ব 1000 kg/m³
(b) 0°C – তে জলের ঘনত্ব 1000 kg/m³
(c) 0°C – তে জলের ঘনত্ব 100kg/m³
(d) 4°C – তে জলের ঘনত্ব 10 kg/m³
Answer – (a) 4°C – তে জলের ঘনত্ব 1000 kg/m³
Q. নীচের কোন্ জোড়া পদার্থবিদ্যা সংক্রান্ত ঘটনা ও আবিষ্কারক সঠিকভাবে মিলে আছে? [NDA-2021]
1. জেমস্ স্যাডউইক : আলোক তড়িৎ ক্রিয়া
2. অ্যালবার্ট আইনস্টাইন : নিউট্রন
3. মেরি কুরি : রেডিয়াম
উপরের কোড অনুযায়ী কোন বিকল্প/বিকল্পগুলি সঠিক?
(a) 1, 2, 3
(b) 1 ও 2
(c) 2 ও 3
(d) শুধুমাত্র 3
Answer – (d) শুধুমাত্র 3
Q. LED (একটি অর্ধপরিবাহী ব্যবস্থা)-এর সম্পূর্ণ নাম- [NDA-2021]
(a) Licence for Energy Detector
(b) Light Energy Device
(c) Light Emitting Diode
(d) Lost Energy Detector
Answer – (c) Light Emitting Diode