ANM GNM 2026 Physics Practice Set
আলো ও পেরিস্কোপ (Light & Periscope)

১. একটি সাধারণ পেরিস্কোপে দর্পণ দুটি কত ডিগ্রি কোণে রাখা হয়?

  • A) ৩০°
  • B) ৪৫°
  • C) ৬০°
  • D) ৯০°
Ans: B) ৪৫°
বিস্তারিত: পেরিস্কোপে দুটি সমতল দর্পণকে টিউবের দেয়ালের সাথে ৪৫° কোণে সমান্তরালভাবে রাখা হয় যাতে আলো প্রতিফলিত হয়ে দর্শকের চোখে পৌঁছায়।

২. পেরিস্কোপ আলোর কোন ধর্মের উপর ভিত্তি করে কাজ করে?

  • A) প্রতিসরণ
  • B) বিচ্ছুরণ
  • C) প্রতিফলন
  • D) অপবর্তন
Ans: C) প্রতিফলন
বিস্তারিত: পেরিস্কোপে আলোর নিয়মিত প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়।

৩. পেরিস্কোপে ব্যবহৃত দর্পণ দুটি একে অপরের সাথে কীভাবে অবস্থান করে?

  • A) লম্বভাবে
  • B) সমান্তরালভাবে
  • C) তির্যকভাবে
  • D) কোনোটিই নয়
Ans: B) সমান্তরালভাবে
বিস্তারিত: দুটি দর্পণকে একে অপরের সমান্তরালে রাখা হয় যাতে প্রথম দর্পণে প্রতিফলিত রশ্মি দ্বিতীয় দর্পণে গিয়ে পড়ে।

৪. ডুবোজাহাজ বা সাবমেরিন থেকে সমুদ্রের উপরের দৃশ্য দেখতে কোন যন্ত্র ব্যবহৃত হয়?

  • A) টেলিস্কোপ
  • B) মাইক্রোস্কোপ
  • C) পেরিস্কোপ
  • D) স্ট্রোবোস্কোপ
Ans: C) পেরিস্কোপ
বিস্তারিত: সাবমেরিন জলের নিচে থেকে জলের উপরের জাহাজ বা বাধা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করে।

৫. একটি পেরিস্কোপে মোট কয়টি সমতল দর্পণ থাকে?

  • A) ১টি
  • B) ২টি
  • C) ৩টি
  • D) ৪টি
Ans: B) ২টি
বিস্তারিত: একটি টিউবের দুই প্রান্তে দুটি দর্পণ নির্দিষ্ট কোণে বসানো থাকে।

৬. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন হয়?

  • A) সদ ও সোজা
  • B) অসদ ও উল্টো
  • C) অসদ ও সোজা
  • D) সদ ও উল্টো
Ans: C) অসদ ও সোজা
বিস্তারিত: সমতল দর্পণ সবসময় বস্তুর সমান, সোজা এবং অসদ প্রতিবিম্ব গঠন করে।

৭. উন্নতমানের পেরিস্কোপে দর্পণের পরিবর্তে কী ব্যবহার করা হয়?

  • A) প্রিজম
  • B) উত্তল লেন্স
  • C) অবতল লেন্স
  • D) সাধারণ কাঁচ
Ans: A) প্রিজম
বিস্তারিত: আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটানোর জন্য আধুনিক পেরিস্কোপে দর্পণের চেয়ে প্রিজম বেশি কার্যকর।

৮. পেরিস্কোপের নলের আকার সাধারণত ইংরেজি কোন অক্ষরের মতো হয়?

  • A) L
  • B) U
  • C) Z
  • D) S
Ans: C) Z
বিস্তারিত: পেরিস্কোপের গঠন সাধারণত ‘Z’ আকৃতির মতো হয়।
বিজ্ঞানী গ্যালিলিও (Galileo Galilei)

৯. গ্যালিলিও গ্যালিলি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

  • A) ইংল্যান্ড
  • B) জার্মানি
  • C) ইতালি
  • D) ফ্রান্স
Ans: C) ইতালি
বিস্তারিত: গ্যালিলিও ছিলেন একজন বিখ্যাত ইতালীয় পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী।

১০. বৃহস্পতি গ্রহের চারটি বড় উপগ্রহ কে আবিষ্কার করেন?

  • A) নিউটন
  • B) কেপলার
  • C) গ্যালিলিও
  • D) কোপার্নিকাস
Ans: C) গ্যালিলিও
বিস্তারিত: ১৬১০ সালে তিনি বৃহস্পতির চারটি উপগ্রহ (আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো) আবিষ্কার করেন।

১১. গ্যালিলিও নিচের কোনটির ওপর গুরুত্ব দিয়ে ‘জড়তার নীতি’র প্রাথমিক ধারণা দেন?

  • A) বল
  • B) ত্বরণ
  • C) বেগ
  • D) ঘর্ষণহীন তল
Ans: D) ঘর্ষণহীন তল
বিস্তারিত: তিনি দেখান যে বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে।

১২. ‘পড়ন্ত বস্তুর সূত্রাবলী’ কার দ্বারা প্রতিষ্ঠিত?

  • A) আইনস্টাইন
  • B) গ্যালিলিও
  • C) পাস্কাল
  • D) আর্কিমিডিস
Ans: B) গ্যালিলিও
বিস্তারিত: বাতাসের বাধা না থাকলে সব বস্তু সমান দ্রুততায় নিচে পড়বে – এটি গ্যালিলিওর পরীক্ষা থেকে প্রমাণিত।

১৩. গ্যালিলিও কোন যন্ত্রটির ব্যাপক উন্নয়ন ঘটিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করেন?

  • A) মাইক্রোস্কোপ
  • B) পেরিস্কোপ
  • C) টেলিস্কোপ
  • D) ব্যরোমিটার
Ans: C) টেলিস্কোপ
বিস্তারিত: যদিও তিনি প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেননি, তবে তিনি এর ব্যাপক উন্নতি ঘটান।

১৪. পেন্ডুলাম বা দোলকের পর্যায়কাল সংক্রান্ত প্রাথমিক গবেষণা কে করেন?

  • A) হাইজেন
  • B) নিউটন
  • C) গ্যালিলিও
  • D) ফ্যারাডে
Ans: C) গ্যালিলিও
বিস্তারিত: তিনি গির্জার ঝাড়বাতি দুলতে দেখে দোলকের ধর্মের কথা চিন্তা করেন।
আপেক্ষিকতা তত্ত্ব (Theory of Relativity)

১৫. আপেক্ষিকতা তত্ত্বের (Theory of Relativity) জনক কে?

  • A) আইজ্যাক নিউটন
  • B) আলবার্ট আইনস্টাইন
  • C) স্টিফেন হকিং
  • D) নীলস বোর
Ans: B) আলবার্ট আইনস্টাইন
বিস্তারিত: ১৯০৫ সালে তিনি বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এবং ১৯১৫ সালে সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রদান করেন।

১৬. আইনস্টাইনের বিখ্যাত ভর-শক্তি সমীকরণ কোনটি?

  • A) E = hν
  • B) F = ma
  • C) E = mc²
  • D) P = mv
Ans: C) E = mc²
বিস্তারিত: এখানে E = শক্তি, m = ভর এবং c = আলোর গতিবেগ।

১৭. বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব (Special Theory of Relativity) কত সালে প্রকাশিত হয়?

  • A) ১৯১৫
  • B) ১৯০৫
  • C) ১৯২১
  • D) ১৮৯৫
Ans: B) ১৯০৫
বিস্তারিত: ১৯০৫ সালকে আইনস্টাইনের “Annus Mirabilis” বা অলৌকিক বছর বলা হয়।

১৮. আলোর গতিবেগ (c) এর মান কত?

  • A) 3 × 10⁸ m/s
  • B) 3 × 10⁶ m/s
  • C) 2 × 10⁸ m/s
  • D) 3 × 10¹⁰ m/s
Ans: A) 3 × 10⁸ m/s
বিস্তারিত: শূন্যস্থানে আলোর বেগ প্রায় প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।

১৯. আইনস্টাইন কোন বিষয়টির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?

  • A) আপেক্ষিকতা তত্ত্ব
  • B) আলোক তড়িৎ ক্রিয়া (Photoelectric Effect)
  • C) ব্রাউনীয় গতি
  • D) মহাকর্ষ সূত্র
Ans: B) আলোক তড়িৎ ক্রিয়া (Photoelectric Effect)
বিস্তারিত: ১৯২১ সালে তিনি আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য নোবেল পান, আপেক্ষিকতা তত্ত্বের জন্য নয়।

২০. আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বে কোনটির মান ধ্রুব বা অপরিবর্তনীয়?

  • A) সময়
  • B) ভর
  • C) আলোর গতিবেগ
  • D) দৈর্ঘ্য
Ans: C) আলোর গতিবেগ
বিস্তারিত: আইনস্টাইনের মতে, দর্শক যে গতিতেই থাকুক না কেন, আলোর গতিবেগ সর্বদা ধ্রুব।
মিশ্র প্র্যাকটিস (Mixed Set 21-40)

২১. পেরিস্কোপে ব্যবহৃত আয়না দুটির মাঝে কতবার প্রতিফলন ঘটে?

  • A) ১ বার
  • B) ২ বার
  • C) ৩ বার
  • D) অসংখ্য বার
Ans: B) ২ বার
বিস্তারিত: প্রথম আয়নায় একবার এবং দ্বিতীয় আয়নায় আরেকবার প্রতিফলন ঘটে।

২২. আইনস্টাইন কোন দেশের অধিবাসী ছিলেন?

  • A) আমেরিকা
  • B) জার্মানি
  • C) রাশিয়া
  • D) ইতালি
Ans: B) জার্মানি
বিস্তারিত: তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন, পরে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন।

২৩. সূর্য গ্রহণ পর্যবেক্ষণ করে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রমাণ করেন কে?

  • A) আর্থার এডিংটন
  • B) স্টিফেন হকিং
  • C) এডুইন হাবল
  • D) ম্যাক্স প্লাঙ্ক
Ans: A) আর্থার এডিংটন
বিস্তারিত: ১৯১৯ সালের সূর্যগ্রহণের সময় তিনি প্রমাণ করেন যে মহাকর্ষ আলোর পথকে বাঁকিয়ে দেয়।

২৪. গ্যালিলিও তাঁর তত্ত্বে বলেন, যদি বায়ুর বাধা না থাকে তবে পালক ও পাথর—

  • A) পাথর আগে পড়বে
  • B) পালক আগে পড়বে
  • C) একসাথে মাটিতে পড়বে
  • D) কোনটিই ঘটবে না
Ans: C) একসাথে মাটিতে পড়বে
বিস্তারিত: শূন্যস্থানে সব পড়ন্ত বস্তুর ত্বরণ (g) সমান থাকে।

২৫. ‘সৌরকেন্দ্রিক মহাবিশ্ব’ এর ধারণা গ্যালিলিও কার থেকে সমর্থন করেছিলেন?

  • A) অ্যারিস্টটল
  • B) কোপার্নিকাস
  • C) টলেমি
  • D) টাইকো ব্রাহে
Ans: B) কোপার্নিকাস
বিস্তারিত: কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মডেলকে গ্যালিলিও টেলিস্কোপের সাহায্যে প্রমাণ করেন।

২৬. পেরিস্কোপে প্রতিবিম্বটি কেমন হয়?

  • A) পার্শ্বীয় পরিবর্তন ঘটে
  • B) পার্শ্বীয় পরিবর্তন ঘটে না
  • C) উল্টো হয়
  • D) আকারে বড় হয়
Ans: B) পার্শ্বীয় পরিবর্তন ঘটে না
বিস্তারিত: দুইবার প্রতিফলনের ফলে প্রথম দর্পণের পার্শ্বীয় পরিবর্তন দ্বিতীয় দর্পণে পুনরায় ঠিক হয়ে যায়।

২৭. সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব (General Relativity) অনুযায়ী মহাকর্ষ কী?

  • A) একটি বল
  • B) স্থান-কালের বক্রতা
  • C) একটি তরঙ্গ
  • D) আলোক কণা
Ans: B) স্থান-কালের বক্রতা
বিস্তারিত: আইনস্টাইনের মতে মহাকর্ষ হলো স্থান ও কালের জ্যামিতিক বক্রতা।

২৮. গ্যালিলিও কোন ধর্মযাজকদের রোষানলে পড়ে গৃহবন্দী হয়েছিলেন?

  • A) হিন্দু
  • B) ক্যাথলিক চার্চ
  • C) প্রোটেস্ট্যান্ট
  • D) ইহুদি
Ans: B) ক্যাথলিক চার্চ
বিস্তারিত: পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে – এই সত্য বলার জন্য তাকে চার্চের শাস্তির মুখে পড়তে হয়।

২৯. সময়ের আপেক্ষিকতা বা ‘Time Dilation’ এর অর্থ কী?

  • A) স্থির ঘড়ি ধীর চলে
  • B) গতিশীল ঘড়ি ধীর চলে
  • C) ঘড়ি দ্রুত চলে
  • D) সময়ের কোনো পরিবর্তন হয় না
Ans: B) গতিশীল ঘড়ি ধীর চলে
বিস্তারিত: আলোর গতির কাছাকাছি বেগে চললে সময় ধীর হয়ে যায়।

৩০. পিঁসার হেলানো মন্দির (Leaning Tower of Pisa) থেকে পরীক্ষা করেছিলেন কে?

  • A) নিউটন
  • B) গ্যালিলিও
  • C) ডাল্টন
  • D) রুদারফোর্ড
Ans: B) গ্যালিলিও
বিস্তারিত: তিনি বিভিন্ন ভরের বস্তু ফেলে প্রমাণ করেন যে তাদের পতনের সময় একই।

৩১. আলোর কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি স্থাপনে কার অবদান অনস্বীকার্য?

  • A) আইনস্টাইন
  • B) গ্যালিলিও
  • C) অ্যাম্পিয়ার
  • D) ওহম
Ans: A) আইনস্টাইন

৩২. সাবমেরিনের পেরিস্কোপে ব্যবহৃত দর্পণ সাধারণত কোন ধাতুর প্রলেপ যুক্ত থাকে?

  • A) তামা
  • B) রুপা (Silvering)
  • C) লোহা
  • D) দস্তা
Ans: B) রুপা (Silvering)

৩৩. আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী কোনো বস্তুর বেগ বাড়লে তার ভরের কী পরিবর্তন হয়?

  • A) কমে
  • B) অপরিবর্তিত থাকে
  • C) বাড়ে
  • D) শূন্য হয়
Ans: C) বাড়ে

৩৪. আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়?

  • A) কোপার্নিকাস
  • B) গ্যালিলিও
  • C) কেপলার
  • D) নিউটন
Ans: B) গ্যালিলিও

৩৫. পেরিস্কোপে আলোর বিচ্ছুরণ ঘটে কি?

  • A) হ্যাঁ
  • B) না
  • C) মাঝে মাঝে
  • D) শুধুমাত্র প্রিজম থাকলে
Ans: B) না

৩৬. ‘Dialogue Concerning the Two Chief World Systems’ বইটি কার লেখা?

  • A) গ্যালিলিও
  • B) আইনস্টাইন
  • C) ডারউইন
  • D) ল্যামার্ক
Ans: A) গ্যালিলিও

৩৭. আইনস্টাইনের তত্ত্বে ‘Space-Time’ কত মাত্রার?

  • A) ২ মাত্রার
  • B) ৩ মাত্রার
  • C) ৪ মাত্রার
  • D) ৫ মাত্রার
Ans: C) ৪ মাত্রার (৩টি স্থান মাত্রা ও ১টি সময় মাত্রা)

৩৮. পেরিস্কোপে আলোর কোন প্রতিফলন ঘটে?

  • A) নিয়মিত প্রতিফলন
  • B) বিক্ষিপ্ত প্রতিফলন
  • C) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
  • D) A ও C উভয়ই
Ans: D) A ও C উভয়ই (দর্পণ থাকলে নিয়মিত, প্রিজম থাকলে পূর্ণ অভ্যন্তরীণ)

৩৯. সূর্যের আলোর প্রভাবে কোনো ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকে কী বলে?

  • A) তড়িৎ বিশ্লেষণ
  • B) আলোক তড়িৎ ক্রিয়া
  • C) পারমাণবিক বিষ্ফোরণ
  • D) তেজস্ক্রিয়তা
Ans: B) আলোক তড়িৎ ক্রিয়া

৪০. গ্যালিলিও শনির বলয় পর্যবেক্ষণ করেছিলেন কত সালে?

  • A) ১৬১০
  • B) ১৬২০
  • C) ১৬০০
  • D) ১৫৯০
Ans: A) ১৬১০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top