ANM GNM 2026: মানব শারীরবিদ্যা MCQ

১. একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত?

  • A) ২০৬টি
  • B) ২০৮টি
  • C) ৩০০টি
  • D) ২৫০টি
Show Answer

সঠিক উত্তর: A) ২০৬টি

ব্যাখ্যা: শিশুদের জন্মের সময় প্রায় ৩০০টি হাড় থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেগুলি জোড়া লেগে প্রাপ্তবয়স্ক অবস্থায় ২০৬টিতে দাঁড়ায়।

২. মানবদেহের বৃহত্তম হাড় কোনটি?

  • A) স্টেপিস
  • B) হিউমেরাস
  • C) ফিমার
  • D) টিবিয়া
Show Answer

সঠিক উত্তর: C) ফিমার

ব্যাখ্যা: ফিমার বা উরুর হাড় মানবদেহের দীর্ঘতম এবং শক্তিশালী হাড়।

৩. মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি এবং এটি কোথায় অবস্থিত?

  • A) ফিমার (পায়ে)
  • B) স্টেপিস (কানে)
  • C) ম্যালিয়াস (নাকে)
  • D) ইনকাস (গলায়)
Show Answer

সঠিক উত্তর: B) স্টেপিস (কানে)

ব্যাখ্যা: মধ্যকর্ণে অবস্থিত স্টেপিস হলো মানবদেহের ক্ষুদ্রতম হাড়।

৪. মানবদেহের বৃহত্তম অঙ্গ (Largest Organ) কোনটি?

  • A) যকৃৎ
  • B) ফুসফুস
  • C) ত্বক
  • D) ক্ষুদ্রান্ত্র
Show Answer

সঠিক উত্তর: C) ত্বক (Skin)

ব্যাখ্যা: ত্বক হলো শরীরের বৃহত্তম বাহ্যিক অঙ্গ। যদি অভ্যন্তরীণ অঙ্গের কথা বলা হয়, তবে যকৃৎ বৃহত্তম।

৫. মানবদেহের বৃহত্তম গ্রন্থি (Largest Gland) কোনটি?

  • A) থাইরয়েড
  • B) অগ্ন্যাশয়
  • C) যকৃৎ
  • D) পিটুইটারি
Show Answer

সঠিক উত্তর: C) যকৃৎ (Liver)

ব্যাখ্যা: যকৃৎ হলো দেহের বৃহত্তম গ্রন্থি এবং বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ।

৬. মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি?

  • A) সেরিবেলাম
  • B) সেরিব্রাম
  • C) মেডুলা অবলংগাটা
  • D) থ্যালামাস
Show Answer

সঠিক উত্তর: B) সেরিব্রাম (Cerebrum)

ব্যাখ্যা: গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম মস্তিষ্কের প্রায় ৮০-৮৫% অংশ দখল করে থাকে। এটি চিন্তা, বুদ্ধি ও স্মৃতি নিয়ন্ত্রণ করে।

৭. মানবদেহের ‘মাস্টার গ্ল্যান্ড’ বা ‘প্রভু গ্রন্থি’ কাকে বলা হয়?

  • A) থাইরয়েড
  • B) অ্যাড্রিনাল
  • C) পিটুইটারি
  • D) পিনিয়াল বডি
Show Answer

সঠিক উত্তর: C) পিটুইটারি

ব্যাখ্যা: পিটুইটারি গ্রন্থি অন্যান্য অধিকাংশ অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণ নিয়ন্ত্রণ করে বলে একে প্রভু গ্রন্থি বলা হয়।

৮. মানবদেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশ?

  • A) সেরিবেলাম
  • B) সেরিব্রাম
  • C) পনস
  • D) হাইপোথ্যালামাস
Show Answer

সঠিক উত্তর: A) সেরিবেলাম (Cerebellum)

ব্যাখ্যা: লঘুমস্তিষ্ক বা সেরিবেলাম আমাদের দেহের ভঙ্গি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

৯. মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?

  • A) থ্যালামাস
  • B) হাইপোথ্যালামাস
  • C) মেডুলা
  • D) সেরিবেলাম
Show Answer

সঠিক উত্তর: B) হাইপোথ্যালামাস

ব্যাখ্যা: হাইপোথ্যালামাসকে দেহের ‘থার্মোস্ট্যাট’ বলা হয় কারণ এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

১০. একটি মিশ্র গ্রন্থির (Mixed Gland) উদাহরণ দাও:

  • A) যকৃৎ
  • B) অগ্ন্যাশয়
  • C) লালাগ্রন্থি
  • D) পিটুইটারি
Show Answer

সঠিক উত্তর: B) অগ্ন্যাশয় (Pancreas)

ব্যাখ্যা: অগ্ন্যাশয় এনজাইম (বহিঃক্ষরা) এবং হরমোন (অন্তঃক্ষরা) উভয়ই নিঃসরণ করে বলে একে মিশ্র গ্রন্থি বলে।

১১. করোটিক স্নায়ুর (Cranial Nerve) সংখ্যা কত?

  • A) ১০ জোড়া
  • B) ১২ জোড়া
  • C) ৩১ জোড়া
  • D) ২১ জোড়া
Show Answer

সঠিক উত্তর: B) ১২ জোড়া

১২. মেরুরজ্জুর স্নায়ুর (Spinal Nerve) সংখ্যা কত?

  • A) ১০ জোড়া
  • B) ১২ জোড়া
  • C) ৩১ জোড়া
  • D) ৩৩ জোড়া
Show Answer

সঠিক উত্তর: C) ৩১ জোড়া

১৩. মানবদেহের কঠিনতম অংশ কোনটি?

  • A) হাড়
  • B) ডেন্টিন
  • C) এনামেল
  • D) নখ
Show Answer

সঠিক উত্তর: C) এনামেল

ব্যাখ্যা: দাঁতের উপরের সাদা অংশ বা এনামেল হলো মানবদেহের কঠিনতম পদার্থ।

১৪. পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে হাড়ের (কশেরুকা) সংখ্যা কয়টি?

  • A) ৩৩টি
  • B) ২৬টি
  • C) ২০টি
  • D) ৩০টি
Show Answer

সঠিক উত্তর: B) ২৬টি

ব্যাখ্যা: শিশুদের ক্ষেত্রে এটি ৩৩টি থাকে, কিন্তু বড়দের ক্ষেত্রে শেষদিকের হাড়গুলো জুড়ে গিয়ে ২৬টি হয়।

১৫. লোহিত রক্তকণিকার (RBC) গড় আয়ু কত দিন?

  • A) ৬০ দিন
  • B) ৯০ দিন
  • C) ১২০ দিন
  • D) ১৫০ দিন
Show Answer

সঠিক উত্তর: C) ১২০ দিন

১৬. রক্ত তঞ্চনে সাহায্য করে কোন রক্তকণিকা?

  • A) লোহিত রক্তকণিকা
  • B) শ্বেত রক্তকণিকা
  • C) অণুচক্রিকা
  • D) প্লাজমা
Show Answer

সঠিক উত্তর: C) অণুচক্রিকা (Platelets)

১৭. সার্বজনীন দাতা (Universal Donor) কোন রক্ত গ্রুপকে বলা হয়?

  • A) A
  • B) B
  • C) AB
  • D) O
Show Answer

সঠিক উত্তর: D) O (বিশেষ করে O negative)

১৮. ফুসফুসের আবরণীকে কী বলা হয়?

  • A) পেরিকার্ডিয়াম
  • B) প্লুরা
  • C) পেরিটোনিয়াম
  • D) মেনিনজেস
Show Answer

সঠিক উত্তর: B) প্লুরা (Pleura)

ব্যাখ্যা: হৃদপিণ্ডের আবরণীকে পেরিকার্ডিয়াম এবং মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস বলা হয়।

১৯. বৃক্ক বা কিডনির গঠনগত ও কার্যগত একক কী?

  • A) নিউরন
  • B) নেফ্রন
  • C) অ্যালভিওলাই
  • D) সাইটন
Show Answer

সঠিক উত্তর: B) নেফ্রন

২০. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কী?

  • A) নেফ্রন
  • B) নিউরন
  • C) অ্যাক্সন
  • D) ডেনড্রন
Show Answer

সঠিক উত্তর: B) নিউরন

২১. মানুষের মুখে মোট দাঁতের সংখ্যা কত (প্রাপ্তবয়স্ক)?

  • A) ২৮টি
  • B) ৩২টি
  • C) ৩০টি
  • D) ৩৪টি
Show Answer

সঠিক উত্তর: B) ৩২টি

২২. মানুষের হৃদপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে?

  • A) ২টি
  • B) ৩টি
  • C) ৪টি
  • D) ১টি
Show Answer

সঠিক উত্তর: C) ৪টি (দুটি অলিন্দ ও দুটি নিলয়)

২৩. ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?

  • A) যকৃৎ
  • B) পিটুইটারি
  • C) অগ্ন্যাশয়
  • D) থাইরয়েড
Show Answer

সঠিক উত্তর: C) অগ্ন্যাশয়

ব্যাখ্যা: অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স-এর বিটা কোশ থেকে ইনসুলিন নিঃসৃত হয়।

২৪. মানুষের রক্তের pH মান কত?

  • A) ৭.৪
  • B) ৬.৪
  • C) ৮.৪
  • D) ৭.০
Show Answer

সঠিক উত্তর: A) ৭.৪ (সামান্য ক্ষারীয়)

২৫. কোন হরমোনকে ‘আপৎকালীন হরমোন’ বলা হয়?

  • A) থাইরক্সিন
  • B) ইনসুলিন
  • C) অ্যাড্রিনালিন
  • D) ইস্ট্রোজেন
Show Answer

সঠিক উত্তর: C) অ্যাড্রিনালিন

২৬. মানবদেহে পিত্ত (Bile) কোথায় উৎপন্ন হয়?

  • A) পিত্তথলি
  • B) যকৃৎ
  • C) পাকস্থলী
  • D) ক্ষুদ্রান্ত্র
Show Answer

সঠিক উত্তর: B) যকৃৎ

ব্যাখ্যা: পিত্ত যকৃতে তৈরি হয় কিন্তু জমা থাকে পিত্তথলিতে (Gallbladder)।

২৭. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?

  • A) ব্যারোমিটার
  • B) স্ফিগমোম্যানোমিটার
  • C) থার্মোমিটার
  • D) স্টেথোস্কোপ
Show Answer

সঠিক উত্তর: B) স্ফিগমোম্যানোমিটার

২৮. মানবদেহের দীর্ঘতম কোশ কোনটি?

  • A) পেশি কোশ
  • B) রক্ত কোশ
  • C) স্নায়ুকোশ
  • D) অস্থি কোশ
Show Answer

সঠিক উত্তর: C) স্নায়ুকোশ (Neuron)

২৯. ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য প্রায় কত?

  • A) ২ মিটার
  • B) ৬-৭ মিটার
  • C) ১০ মিটার
  • D) ১ মিটার
Show Answer

সঠিক উত্তর: B) ৬-৭ মিটার

৩০. হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

  • A) ডারউইন
  • B) বেলিস ও স্টার্লিং
  • C) মেন্ডেল
  • D) ল্যামার্ক
Show Answer

সঠিক উত্তর: B) বেলিস ও স্টার্লিং (১৯০৫ সালে)

৩১. মস্তিষ্কের কোন অংশটি শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে?

  • A) সেরিবেলাম
  • B) সেরিব্রাম
  • C) মেডুলা অবলংগাটা
  • D) থ্যালামাস
Show Answer

সঠিক উত্তর: C) মেডুলা অবলংগাটা

৩২. মানবদেহে পঞ্জরাস্থি (Ribs) এর সংখ্যা কত?

  • A) ১০ জোড়া
  • B) ১২ জোড়া
  • C) ২৪ জোড়া
  • D) ১৪ জোড়া
Show Answer

সঠিক উত্তর: B) ১২ জোড়া (মোট ২৪টি)

৩৩. চোখের কোন অংশ আলোর প্রতি সংবেদনশীল?

  • A) কর্নিয়া
  • B) রেটিনা
  • C) আইরিস
  • D) লেন্স
Show Answer

সঠিক উত্তর: B) রেটিনা

৩৪. কোন গ্রন্থিকে ‘জীবন রক্ষাকারী গ্রন্থি’ বলা হয়?

  • A) পিটুইটারি
  • B) থাইরয়েড
  • C) অ্যাড্রিনাল
  • D) অগ্ন্যাশয়
Show Answer

সঠিক উত্তর: C) অ্যাড্রিনাল

৩৫. একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?

  • A) ১২০/৮০ mmHg
  • B) ১০০/৬০ mmHg
  • C) ১৪০/৯০ mmHg
  • D) ৮০/১২০ mmHg
Show Answer

সঠিক উত্তর: A) ১২০/৮০ mmHg

৩৬. দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া রোধ করে কোন ভিটামিন?

  • A) ভিটামিন A
  • B) ভিটামিন B
  • C) ভিটামিন C
  • D) ভিটামিন D
Show Answer

সঠিক উত্তর: C) ভিটামিন C (এর অভাবে স্কার্ভি রোগ হয়)

৩৭. মানবদেহে মোট কটি কপাল বা করোটির হাড় (Cranial Bones) থাকে?

  • A) ১৪টি
  • B) ৮টি
  • C) ২২টি
  • D) ৬টি
Show Answer

সঠিক উত্তর: B) ৮টি

ব্যাখ্যা: মুখমণ্ডলে ১৪টি এবং করোটিতে ৮টি, মোট ২২টি হাড় নিয়ে মানুষের মাথা গঠিত।

৩৮. রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়?

  • A) যকৃৎ
  • B) প্লীহা
  • C) অস্থিমজ্জা
  • D) হৃদপিণ্ড
Show Answer

সঠিক উত্তর: C) লোহিত অস্থিমজ্জা (Red Bone Marrow)

৩৯. কোন অঙ্গকে ‘রক্তের ব্যাংক’ বলা হয়?

  • A) যকৃৎ
  • B) প্লীহা
  • C) বৃক্ক
  • D) হৃদপিণ্ড
Show Answer

সঠিক উত্তর: B) প্লীহা (Spleen)

৪০. মানুষের করোটিক অস্থির সন্ধিকে কী বলে?

  • A) লিগামেন্ট
  • B) টেনডন
  • C) সুচার
  • D) সাইনোভিয়াল
Show Answer

সঠিক উত্তর: C) সুচার (Suture)

ব্যাখ্যা: করোটিক অস্থিগুলি অচল সন্ধি বা সুচার দ্বারা যুক্ত থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top