ANM GNM 2026 – জীবন বিজ্ঞান মক টেস্ট
১. নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম কী?
- A) নাইট্রোব্যাকটর
- B) রাইজোবিয়াম
- C) সিউডোমোনাস
- D) অ্যাজোটোব্যাকটর
Show Ans
উত্তর: B) রাইজোবিয়াম
ব্যাখ্যা: রাইজোবিয়াম শিম্বীগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে সরাসরি বায়ুর নাইট্রোজেন শোষণ করতে পারে।
২. নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরির পদ্ধতিকে (Nitrification) সাহায্য করে কোন ব্যাকটেরিয়া?
- A) নাইট্রোসোমোনাস
- B) নাইট্রোব্যাকটর
- C) ব্যাসিলাস মাইকয়ডিস
- D) ক্লস্ট্রিডিয়াম
Show Ans
উত্তর: B) নাইট্রোব্যাকটর
ব্যাখ্যা: নাইট্রোসোমোনাস অ্যামোনিয়াকে নাইট্রাইটে এবং নাইট্রোব্যাকটর নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে।
৩. নিচের কোনটি একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া?
- A) রাইজোবিয়াম
- B) সিউডোমোনাস
- C) নাইট্রোব্যাকটর
- D) অ্যাজোটোব্যাকটর
Show Ans
উত্তর: B) সিউডোমোনাস
ব্যাখ্যা: সিউডোমোনাস ও থিয়োব্যাসিলাস মৃত্তিকার নাইট্রেটকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়।
৪. অ্যামোনিফিকেশন পদ্ধতিতে সাহায্যকারী ব্যাকটেরিয়া কোনটি?
- A) নাইট্রোব্যাকটর
- B) ব্যাসিলাস মাইকয়ডিস
- C) নাইট্রোসোমোনাস
- D) রাইজোবিয়াম
Show Ans
উত্তর: B) ব্যাসিলাস মাইকয়ডিস
৫. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক শতকরা পরিমাণ কত?
- A) ২০.৬০%
- B) ৭৮.০৯%
- C) ০.০৩%
- D) ৯০.০০%
Show Ans
উত্তর: B) ৭৮.০৯%
৬. SPM-এর পুরো নাম কী?
- A) Suspended Particulate Matter
- B) Standard Pollution Measure
- C) Solid Particulate Matter
- D) Secondary Pollution Monitoring
Show Ans
উত্তর: A) Suspended Particulate Matter
৭. নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়?
- A) CO2
- B) CH4
- C) O2
- D) CFC
Show Ans
উত্তর: C) O2
ব্যাখ্যা: অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং ক্লোরোফ্লুরোকার্বন প্রধান গ্রিনহাউস গ্যাস।
৮. ইউট্রোফিকেশন (Eutrophication) প্রধানত কোন কারণে ঘটে?
- A) পারদ দূষণ
- B) ডিটারজেন্ট ও ফসফেট সার মিশ্রিত জল
- C) শব্দ দূষণ
- D) গ্রিনহাউস প্রভাব
Show Ans
উত্তর: B) ডিটারজেন্ট ও ফসফেট সার মিশ্রিত জল
৯. BOD-এর মাত্রা বাড়লে জলের ওপর কী প্রভাব পড়ে?
- A) অক্সিজেনের পরিমাণ বাড়ে
- B) অক্সিজেনের পরিমাণ কমে
- C) জল বিশুদ্ধ হয়
- D) মাছের সংখ্যা বৃদ্ধি পায়
Show Ans
উত্তর: B) অক্সিজেনের পরিমাণ কমে
ব্যাখ্যা: BOD (Biological Oxygen Demand) বাড়লে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ (DO) কমে যায়।
১০. বিশ্ব উষ্ণায়নের (Global Warming) জন্য দায়ী প্রধান গ্যাসটি হলো—
- A) NO2
- B) CO2
- C) SO2
- D) H2
Show Ans
উত্তর: B) CO2
১১. শব্দ দূষণ পরিমাপের একক কী?
- A) হার্টজ (Hz)
- B) ডেসিবেল (dB)
- C) মিটার
- D) জুল
Show Ans
উত্তর: B) ডেসিবেল (dB)
১২. ‘অ্যাসিড বৃষ্টি’র জন্য প্রধানত দায়ী গ্যাস দুটি হলো—
- A) SO2 ও NO2
- B) CO2 ও CO
- C) CH4 ও CFC
- D) O2 ও N2
Show Ans
উত্তর: A) SO2 ও NO2
১৩. গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা—
- A) হ্রাস পায়
- B) বৃদ্ধি পায়
- C) একই থাকে
- D) কোনোটিই নয়
Show Ans
উত্তর: B) বৃদ্ধি পায়
১৪. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন (O3) গ্যাস দেখা যায়?
- A) ট্রপোস্ফিয়ার
- B) স্ট্র্যাটোস্ফিয়ার
- C) মেসোস্ফিয়ার
- D) থার্মোস্ফিয়ার
Show Ans
উত্তর: B) স্ট্র্যাটোস্ফিয়ার
১৫. ব্ল্যাক ফুট ডিজিজ কোনটির কারণে হয়?
- A) ক্যাডমিয়াম
- B) আর্সেনিক
- C) পারদ
- D) লোহা
Show Ans
উত্তর: B) আর্সেনিক
১৬. অ্যাসবেস্টস কারখানায় কর্মরত কর্মীদের ফুসফুসে যে রোগ হয়, তা হলো—
- A) সিলিকোসিস
- B) অ্যাসবেস্টোসিস
- C) অ্যানথ্রাকোসিস
- D) হাঁপানি
Show Ans
উত্তর: B) অ্যাসবেস্টোসিস
১৭. ব্লু-বেবি সিনড্রোম (Blue-baby Syndrome) পানীয় জলে কিসের আধিক্যের ফলে হয়?
- A) ফসফেট
- B) নাইট্রেট
- C) সালফেট
- D) ক্লোরাইড
Show Ans
উত্তর: B) নাইট্রেট
১৮. পারদ দূষণের ফলে কোন রোগটি হয়?
- A) ইটাই ইটাই
- B) মিনামাটা
- C) ডিসলেক্সিয়া
- D) অ্যানিমিয়া
Show Ans
উত্তর: B) মিনামাটা
১৯. ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়?
- A) মিনামাটা
- B) ইটাই ইটাই (Itai-Itai)
- C) ফ্লোরোসিস
- D) হাঁপানি
Show Ans
উত্তর: B) ইটাই ইটাই (Itai-Itai)
২০. অত্যধিক শব্দ দূষণের ফলে মানুষের রক্তচাপ—
- A) কমে
- B) বাড়ে
- C) স্থিতিশীল থাকে
- D) কোনো পরিবর্তন হয় না
Show Ans
উত্তর: B) বাড়ে
২১. কয়লা খনির কর্মীদের ফুসফুসে যে রোগ হয়, তা হলো—
- A) ব্ল্যাক লাং ডিজিজ
- B) সিলিকোসিস
- C) মিনামাটা
- D) কোনোটিই নয়
Show Ans
উত্তর: A) ব্ল্যাক লাং ডিজিজ (অ্যানথ্রাকোসিস)
২২. ইন-সিটু (In-situ) সংরক্ষণের উদাহরণ কোনটি?
- A) চিড়িয়াখানা
- B) জাতীয় উদ্যান
- C) বোটানিক্যাল গার্ডেন
- D) সিড ব্যাঙ্ক
Show Ans
উত্তর: B) জাতীয় উদ্যান
ব্যাখ্যা: প্রাকৃতিক বাসস্থানে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন-সিটু সংরক্ষণ বলে।
২৩. ক্রায়োসংরক্ষণ (Cryopreservation) পদ্ধতিতে কত তাপমাত্রায় নমুনা রাখা হয়?
- A) 0°C
- B) -196°C
- C) -100°C
- D) -50°C
Show Ans
উত্তর: B) -196°C
ব্যাখ্যা: তরল নাইট্রোজেনে -১৯৬° সেলসিয়াস তাপমাত্রায় কোষ বা কলা সংরক্ষণ করা হয়।
২৪. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হলো—
- A) করবেট
- B) জলদাপাড়া
- C) গরুমারা
- D) সজনেখালি
Show Ans
উত্তর: D) সজনেখালি (জলদাপাড়া ও গরুমারা বর্তমানে জাতীয় উদ্যান)
২৫. এক্স-সিটু (Ex-situ) সংরক্ষণের উদাহরণ কোনটি?
- A) অভয়ারণ্য
- B) বায়োস্ফিয়ার রিজার্ভ
- C) চিড়িয়াখানা
- D) জাতীয় উদ্যান
Show Ans
উত্তর: C) চিড়িয়াখানা
২৬. ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
- A) কাজিরাঙা
- B) করবেট
- C) কানহা
- D) গির
Show Ans
উত্তর: B) করবেট (Jim Corbett National Park)
২৭. সিড ব্যাঙ্ক (Seed Bank) হলো এক প্রকার—
- A) ইন-সিটু সংরক্ষণ
- B) এক্স-সিটু সংরক্ষণ
- C) স্থানীয় সংরক্ষণ
- D) কোনোটিই নয়
Show Ans
উত্তর: B) এক্স-সিটু সংরক্ষণ
২৮. ‘প্রজেক্ট টাইগার’ (Project Tiger) ভারতে কবে শুরু হয়?
- A) ১৯৭০ সালে
- B) ১৯৭৩ সালে
- C) ১৯৮০ সালে
- D) ১৯৯২ সালে
Show Ans
উত্তর: B) ১৯৭৩ সালে
২৯. একশৃঙ্গ গণ্ডার পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়?
- A) সুন্দরবন
- B) জলদাপাড়া
- C) ক্যানিং
- D) দিঘা
Show Ans
উত্তর: B) জলদাপাড়া
৩০. ‘রেড ডেটা বুক’ (Red Data Book) প্রকাশ করে কোন সংস্থা?
- A) WWF
- B) IUCN
- C) UNESCO
- D) WHO
Show Ans
উত্তর: B) IUCN (International Union for Conservation of Nature)
৩১. পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে রেড পান্ডা (Red Panda) সংরক্ষিত হয়?
- A) গরুমারা
- B) সিঙ্গালিলা
- C) সুন্দরবন
- D) জলদাপাড়া
Show Ans
উত্তর: B) সিঙ্গালিলা
৩২. ঘড়িয়াল (Gharial) এক প্রকারের—
- A) কচ্ছপ
- B) কুমির
- C) সাপ
- D) গিরগিটি
Show Ans
উত্তর: B) কুমির
৩৩. গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে সর্বাধিক ক্ষতিকারক কোনটি?
- A) মিথেন
- B) কার্বন ডাই অক্সাইড
- C) নাইট্রাস অক্সাইড
- D) জলীয় বাষ্প
Show Ans
উত্তর: B) কার্বন ডাই অক্সাইড (পরিমাণের দিক থেকে এটিই প্রধান দায়ী)
৩৪. অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরির পদ্ধতিকে কী বলে?
- A) অ্যামোনিফিকেশন
- B) নাইট্রিফিকেশন
- C) ডিনাইট্রিফিকেশন
- D) নাইট্রোজেন সংবন্ধন
Show Ans
উত্তর: B) নাইট্রিফিকেশন
৩৫. বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কী?
- A) শ্বসন
- B) সালোকসংশ্লেষ
- C) রেচন
- D) দহন
Show Ans
উত্তর: B) সালোকসংশ্লেষ
৩৬. নিচের কোনটি জলবাহিত রোগ?
- A) টাইফয়েড
- B) ম্যালেরিয়া
- C) যক্ষ্মা
- D) ইনফ্লুয়েঞ্জা
Show Ans
উত্তর: A) টাইফয়েড
৩৭. একটি গ্রিন ডাটা বুক (Green Data Book)-এ থাকে—
- A) বিলুপ্ত প্রাণীর তালিকা
- B) ক্ষতিকারক প্রাণীর তালিকা
- C) অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীবের তালিকা
- D) কোনোটিই নয়
Show Ans
উত্তর: C) অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীবের তালিকা
৩৮. বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ?
- A) বাফার অঞ্চল
- B) ট্রানজিশন অঞ্চল
- C) কোর অঞ্চল
- D) কোনোটিই নয়
Show Ans
উত্তর: C) কোর অঞ্চল (Core Zone)
৩৯. জিনের স্থায়িত্ব বজায় রাখার জন্য কোন ধরনের সংরক্ষণ পদ্ধতি আদর্শ?
- A) চিড়িয়াখানা
- B) ক্রায়োসংরক্ষণ
- C) অভয়ারণ্য
- D) জাতীয় উদ্যান
Show Ans
উত্তর: B) ক্রায়োসংরক্ষণ
৪০. লিন্ডেম্যানের ১০ শতাংশ সূত্রটি কোন বিষয়ের সাথে যুক্ত?
- A) জল দূষণ
- B) শক্তি প্রবাহ
- C) জনসংখ্যা
- D) নাইট্রোজেন চক্র
Show Ans
উত্তর: B) শক্তি প্রবাহ
৪১. সাইলেন্সার (Silencer) ব্যবহার করা হয় কোন দূষণ রোধে?
- A) বায়ু দূষণ
- B) শব্দ দূষণ
- C) জল দূষণ
- D) মাটি দূষণ
Show Ans
উত্তর: B) শব্দ দূষণ
৪২. সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করা হয়েছে কিসের জন্য?
- A) বাঘ সংরক্ষণের জন্য
- B) সুন্দরী গাছের জন্য
- C) ম্যানগ্রোভ অরণ্য ও জীববৈচিত্র্যের জন্য
- D) কুমির প্রকল্পের জন্য
Show Ans
উত্তর: C) ম্যানগ্রোভ অরণ্য ও জীববৈচিত্র্যের জন্য
৪৩. ওজোন স্তরের ক্ষয় পরিমাপের একক কী?
- A) মিটার
- B) ডবসন (Dobson)
- C) ক্যান্ডেলা
- D) মোল
Show Ans
উত্তর: B) ডবসন (Dobson)
৪৪. অ্যালগাল ব্লুম (Algal Bloom) দেখা যায় কোন ক্ষেত্রে?
- A) বায়ু দূষণ
- B) ইউট্রোফিকেশন
- C) শব্দ দূষণ
- D) মাটি দূষণ
Show Ans
উত্তর: B) ইউট্রোফিকেশন
৪৫. পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি?
- A) রয়েল বেঙ্গল টাইগার
- B) মেছো বিড়াল
- C) হাতি
- D) গণ্ডার
Show Ans
উত্তর: B) মেছো বিড়াল (Fishing Cat)
৪৬. ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি প্রধান গ্রিনহাউস গ্যাস হলো—
- A) CO2
- B) CH4 (মিথেন)
- C) SO2
- D) NH3
Show Ans
উত্তর: B) CH4 (মিথেন)
৪৭. বায়ু দূষণ রোধে ব্যবহৃত একটি যন্ত্র হলো—
- A) স্ক্রাবার
- B) ক্যালোরিমিটার
- C) হাইগ্রোমিটার
- D) সিসমোগ্রাফ
Show Ans
উত্তর: A) স্ক্রাবার (Scrubber)
৪৮. কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
- A) পশ্চিমবঙ্গ
- B) মধ্যপ্রদেশ
- C) অসম
- D) গুজরাট
Show Ans
উত্তর: B) মধ্যপ্রদেশ
৪৯. একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো—
- A) রাইজোবিয়াম
- B) অ্যাজোটোব্যাকটর
- C) নাইট্রোব্যাকটর
- D) সিউডোমোনাস
Show Ans
উত্তর: B) অ্যাজোটোব্যাকটর
৫০. মন্ট্রিয়ল প্রোটোকল (Montreal Protocol) কোনটির সাথে সম্পর্কিত?
- A) শব্দ দূষণ
- B) ওজোন স্তর সুরক্ষা
- C) বাঘ সংরক্ষণ
- D) বনভূমি রক্ষা
Show Ans
উত্তর: B) ওজোন স্তর সুরক্ষা (CFC হ্রাস করা)