ANM GNM 2026 – জীবনের প্রবাহমানতা MCQ
১. কোশচক্রের কোন দশায় DNA সংশ্লেষ বা প্রতিলিপিকরণ ঘটে?
- (A) G1 দশা
- (B) S দশা
- (C) G2 দশা
- (D) M দশা
উত্তর: (B) S দশা
২. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি কোশের বিষুব অঞ্চলে সজ্জিত থাকে?
- (A) প্রোফেজ
- (B) মেটাফেজ
- (C) অ্যানাফেজ
- (D) টেলোফেজ
উত্তর: (B) মেটাফেজ
৩. ক্রোমোজোমের যে অংশে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু যুক্ত হয় তাকে কী বলে?
- (A) টেলোমিয়ার
- (B) ক্রোমোমিয়ার
- (C) সেন্ট্রোমিয়ার (কাইনেটোকোর)
- (D) নিউক্লিওলাস
উত্তর: (C) সেন্ট্রোমিয়ার (কাইনেটোকোর)
৪. মিয়োসিস বিভাজন কোথায় ঘটে?
- (A) দেহকোশে
- (B) জনন মাতৃকোশে
- (C) স্নায়ুকোশে
- (D) লোহিত রক্তকণিকায়
উত্তর: (B) জনন মাতৃকোশে
৫. ক্রোমোজোমের শেষ প্রান্তকে কী বলা হয়?
- (A) সেন্ট্রোমিয়ার
- (B) টেলোমিয়ার
- (C) গৌণ খাঁজ
- (D) স্যাটেলাইট
উত্তর: (B) টেলোমিয়ার
৬. ইন্টারফেজের দীর্ঘতম দশা কোনটি?
- (A) G1
- (B) S
- (C) G2
- (D) M
উত্তর: (A) G1
৭. উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস কোন পদ্ধতিতে ঘটে?
- (A) ক্লিভেজ
- (B) কোশ পাত (Cell Plate) গঠন
- (C) বাডিং
- (D) কোনোটিই নয়
উত্তর: (B) কোশ পাত (Cell Plate) গঠন
৮. DNA-তে কোন নাইট্রোজেনাস বেসটি অনুপস্থিত থাকে?
- (A) অ্যাডেনিন
- (B) গুয়ানিন
- (C) ইউরাসিল
- (D) সাইটোসিন
উত্তর: (C) ইউরাসিল
৯. RNA-তে থাইমিনের পরিবর্তে কী থাকে?
- (A) অ্যাডেনিন
- (B) ইউরাসিল
- (C) সাইটোসিন
- (D) গুয়ানিন
উত্তর: (B) ইউরাসিল
১০. নিউক্লিওসাইড গঠিত হয়—
- (A) শর্করা + ফসফেট
- (B) শর্করা + নাইট্রোজেন বেস
- (C) নাইট্রোজেন বেস + ফসফেট
- (D) শর্করা + বেস + ফসফেট
উত্তর: (B) শর্করা + নাইট্রোজেন বেস
১১. ডিঅক্সিরিবোজ শর্করায় কয়টি কার্বন পরমাণু থাকে?
- (A) ৪টি
- (B) ৫টি
- (C) ৬টি
- (D) ৩টি
উত্তর: (B) ৫টি (পেন্টোজ শর্করা)
১২. কোরকোদ্গম বা বাডিং (Budding) এর মাধ্যমে জনন সম্পন্ন করে কোনটি?
- (A) অ্যামিবা
- (B) হাইড্রা
- (C) প্লাসমোডিয়াম
- (D) স্পাইরোগাইরা
উত্তর: (B) হাইড্রা
১৩. বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে—
- (A) ইস্ট
- (B) হাইড্রা
- (C) প্লাসমোডিয়াম
- (D) প্ল্যানারিয়া
উত্তর: (C) প্লাসমোডিয়াম
১৪. পতঙ্গপরাগী ফুল কোনটি?
- (A) ধান
- (B) আম
- (C) শিমুল
- (D) পাতাঝাঁঝি
উত্তর: (B) আম
১৫. পক্ষীপরাগী ফুলকে কী বলা হয়?
- (A) এনিমোফিলি
- (B) হাইড্রোফিলি
- (C) অর্নিথোফিলি
- (D) এন্টোমোফিলি
উত্তর: (C) অর্নিথোফিলি
১৬. উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন ‘মাইক্রোপ্রোপাগেশন’ এ ব্যবহৃত মাধ্যমটি হলো—
- (A) মাটি
- (B) জল
- (C) অ্যাগার জেল ও পুষ্টিমাধ্যম
- (D) বাতাস
উত্তর: (C) অ্যাগার জেল ও পুষ্টিমাধ্যম
১৭. খন্ডীভবন দেখা যায় এমন একটি জীব হলো—
- (A) ইস্ট
- (B) স্পাইরোগাইরা
- (C) ব্যাঙ
- (D) কেঁচো
উত্তর: (B) স্পাইরোগাইরা
১৮. শুক্রাণুর মস্তকে অবস্থিত টুপির মতো অংশটির নাম কী?
- (A) সেন্ট্রোজোম
- (B) অ্যাক্রোজোম
- (C) মাইটোকন্ড্রিয়া
- (D) নিউক্লিয়াস
উত্তর: (B) অ্যাক্রোজোম
১৯. লেডিগের আন্তরকোশ বা ইন্টারস্টিসিয়াল কোশ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
- (A) ইস্ট্রোজেন
- (B) প্রোজেস্টেরন
- (C) টেস্টোস্টেরন
- (D) ইনসুলিন
উত্তর: (C) টেস্টোস্টেরন
২০. স্ত্রীদেহে ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াকে কী বলে?
- (A) স্পার্মাটোজেনেসিস
- (B) ওজেনেসিস
- (C) নিষেক
- (D) ইমপ্লান্টেশন
উত্তর: (B) ওজেনেসিস
২১. মানুষের জননকোশে ক্রোমোজোম সংখ্যা কত?
- (A) ৪৬টি
- (B) ২৩টি
- (C) ৪৪টি
- (D) ২২টি
উত্তর: (B) ২৩টি
২২. মানব বিকাশের ‘বার্ধক্য’ দশা শুরু হয় সাধারণত—
- (A) ৪০ বছর পর
- (B) ৫০ বছর পর
- (C) ৬০ বছর পর
- (D) ৩০ বছর পর
উত্তর: (C) ৬০ বছর পর
২৩. ক্রসিং ওভার ঘটে মিয়োসিসের কোন উপদশায়?
- (A) লেপটোডিন
- (B) প্যাকাইটিন
- (C) জাইগোটিন
- (D) ডিপ্লোটিন
উত্তর: (B) প্যাকাইটিন
২৪. DNA-এর দ্বিতন্ত্রী নকশা কে আবিষ্কার করেন?
- (A) মেন্ডেল
- (B) ওয়াটসন ও ক্রিক
- (C) ডারউইন
- (D) ল্যামার্ক
উত্তর: (B) ওয়াটসন ও ক্রিক
২৫. পাথরকুচি গাছের জনন অঙ্গ কোনটি?
- (A) মূল
- (B) কাণ্ড
- (C) পত্রজ মুকুল
- (D) ফুল
উত্তর: (C) পত্রজ মুকুল
২৬. ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে বলে—
- (A) অ্যালিল
- (B) লোকাস
- (C) জিনোম
- (D) হাইব্রিড
উত্তর: (B) লোকাস
২৭. একটি মাতৃকোশ থেকে ৪টি অপত্য কোশ তৈরি হয় কোন বিভাজনে?
- (A) মাইটোসিস
- (B) অ্যামাইটোসিস
- (C) মিয়োসিস
- (D) কোনোটিই নয়
উত্তর: (C) মিয়োসিস
২৮. কায়াজমা (Chiasma) দেখা যায় কোন বিভাজনে?
- (A) মাইটোসিস
- (B) মিয়োসিস
- (C) অ্যামাইটোসিস
- (D) দ্বি-বিভাজন
উত্তর: (B) মিয়োসিস
২৯. বায়ুপরাগী ফুলের উদাহরণ হলো—
- (A) ধান
- (B) পলাশ
- (C) পদ্ম
- (D) আম
উত্তর: (A) ধান
৩০. সপুষ্পক উদ্ভিদের শস্য (Endosperm) হলো—
- (A) n
- (B) 2n
- (C) 3n
- (D) 4n
উত্তর: (C) 3n (ট্রিপ্লয়েড)
৩১. পুনরুৎপাদন (Regeneration) দেখা যায় কোন জীবে?
- (A) অ্যামিবা
- (B) প্ল্যানারিয়া
- (C) মিউকর
- (D) মস
উত্তর: (B) প্ল্যানারিয়া
৩২. অযৌন জননের একক কী?
- (A) গ্যামেট
- (B) রেণু (Spore)
- (C) জাইগোট
- (D) শুক্রাণু
উত্তর: (B) রেণু (Spore)
৩৩. যৌন জননের একক কী?
- (A) রেণু
- (B) গ্যামেট
- (C) কোশ
- (D) কলা
উত্তর: (B) গ্যামেট
৩৪. গ্রাফটিং বা কলম করার সময় স্টক ও সিয়ন কিসের মাধ্যমে যুক্ত হয়?
- (A) জাইলেম
- (B) ফ্লোয়েম
- (C) ক্যাম্বিয়াম
- (D) কর্টেক্স
উত্তর: (C) ক্যাম্বিয়াম
৩৫. মানব বিকাশের কোন দশায় প্রজনন ক্ষমতা বিকশিত হয়?
- (A) শৈশব
- (B) বয়ঃসন্ধি
- (C) পরিণত দশা
- (D) বার্ধক্য
উত্তর: (B) বয়ঃসন্ধি
৩৬. সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের একেবারে প্রান্তে থাকে, তখন তাকে বলে—
- (A) মেটাসেন্ট্রিক
- (B) অ্যাক্রোসেন্ট্রিক
- (C) টেলোসেন্ট্রিক
- (D) সাবমেটাসেন্ট্রিক
উত্তর: (C) টেলোসেন্ট্রিক
৩৭. হিস্টোন প্রোটিন কোন প্রকৃতির?
- (A) আম্লিক
- (B) ক্ষারীয়
- (C) প্রশমিত
- (D) কোনোটিই নয়
উত্তর: (B) ক্ষারীয়
৩৮. মানুষের দেহকোশে অটোজোম সংখ্যা কত?
- (A) ৪৪টি
- (B) ২ টি
- (C) ৪৬টি
- (D) ২৩টি
উত্তর: (A) ৪৪টি (বা ২২ জোড়া)
৩৯. জাইগোট (Zygote) হলো—
- (A) হ্যাপ্লয়েড (n)
- (B) ডিপ্লয়েড (2n)
- (C) ট্রিপ্লয়েড (3n)
- (D) কোনোটিই নয়
উত্তর: (B) ডিপ্লয়েড (2n)
৪০. ‘সমবিভাজন’ বলা হয় কোন কোশ বিভাজনকে?
- (A) মাইটোসিস
- (B) মিয়োসিস
- (C) অ্যামাইটোসিস
- (D) কোনোটিই নয়
উত্তর: (A) মাইটোসিস
৪১. সেন্ট্রোজোম বিভাজিত হয় কোন দশায়?
- (A) প্রোফেজ
- (B) মেটাফেজ
- (C) ইন্টারফেজ
- (D) অ্যানাফেজ
উত্তর: (A) প্রোফেজ (সূচনা হয়)
৪২. মাইটোসিসের সবথেকে স্বল্পস্থায়ী দশা কোনটি?
- (A) প্রোফেজ
- (B) মেটাফেজ
- (C) অ্যানাফেজ
- (D) টেলোফেজ
উত্তর: (C) অ্যানাফেজ
৪৩. নিউক্লিওলাস পুনর্গঠিত হয় কোন দশায়?
- (A) প্রোফেজ
- (B) মেটাফেজ
- (C) অ্যানাফেজ
- (D) টেলোফেজ
উত্তর: (D) টেলোফেজ
৪৪. পিনিয়াল বডি ও থাইমাস গ্রন্থির সক্রিয়তা হ্রাস পায় কোন দশায়?
- (A) শৈশব
- (B) বয়ঃসন্ধি
- (C) বার্ধক্য
- (D) জন্মোত্তর
উত্তর: (B) বয়ঃসন্ধি
৪৫. একটি পিউরিন বেস হলো—
- (A) সাইটোসিন
- (B) থাইমিন
- (C) গুয়ানিন
- (D) ইউরাসিল
উত্তর: (C) গুয়ানিন
৪৬. ডি-নোভো (De-novo) পদ্ধতিতে বেম তন্তু গঠিত হয়—
- (A) প্রাণী কোশে
- (B) উদ্ভিদ কোশে
- (C) ব্যাকটেরিয়ায়
- (D) ভাইরাসে
উত্তর: (B) উদ্ভিদ কোশে (সেন্ট্রোজোম থাকে না বলে)
৪৭. সর্তোলি কোশ (Sertoli cells) কোথায় পাওয়া যায়?
- (A) ডিম্বাশয়ে
- (B) শুক্রাশয়ে
- (C) যকৃতে
- (D) বৃক্কে
উত্তর: (B) শুক্রাশয়ে (এরা পুষ্টি সরবরাহ করে)
৪৮. স্বপরাগযোগের একটি অসুবিধা হলো—
- (A) বাহকের প্রয়োজন হয় না
- (B) অপত্য জনুর অনাক্রম্যতা হ্রাস পায়
- (C) পরাগরেণু নষ্ট হয় না
- (D) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে
উত্তর: (B) অপত্য জনুর অনাক্রম্যতা হ্রাস পায়
৪৯. জিন মূলত কার অংশ?
- (A) RNA-এর
- (B) প্রোটিনের
- (C) DNA-এর
- (D) শর্করা
উত্তর: (C) DNA-এর
৫০. মিয়োসিস বিভাজনকে কেন ‘হ্রাস বিভাজন’ বলা হয়?
- (A) ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় বলে
- (B) ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় বলে
- (C) কোশের আয়তন কমে যায় বলে
- (D) কোনোটিই নয়
উত্তর: (B) ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় বলে