SLST Previous year question paper bengali

slst question paper 2016 pdf bengali ( IX – X )

01.

“কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ। _____ গণিয়া প্রজা ভাবয়ে বিপদ।” শূন্যস্থানে বসবে

🅐 বিপদ

🅑 শঙ্কা

🅒 ঝটিকা

🅓 প্রলয়

Answer: 🅓 প্রলয়

02.

মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’ কাব্যাংশটি ‘মেঘনাদবধ কাব্য’-এর কোন সর্গ থেকে গৃহীত?

🅐 তৃতীয়

🅑 দ্বিতীয়

🅒 প্রথম

🅓 ষষ্ঠ

Answer: 🅓 ষষ্ঠ

03.

‘ব্যথার বাঁশি’ কবিতাটির রচয়িতা-

🅐 রবীন্দ্রনাথ ঠাকুর

🅑 সত্যেন্দ্রনাথ দত্ত

🅒 যতীন্দ্র মোহন বাগচী

🅓 জসীমউদ্দিন

Answer: 🅑 সত্যেন্দ্রনাথ দত্ত

04.

“My never-failing friends are they” পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তির কবি-

🅐 মিলটন

🅑 শেক্সপীয়র

🅒 সাদি

🅓 বায়রস

Answer: 🅒 সাদি

05.

রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন-

🅐 হরিনাথ দত্ত

🅑 রামকান্ত সেন

🅒 সীতানাথ দত্ত

🅓 সিতিকন্ঠ শীল

Answer: 🅓 সিতিকন্ঠ শীল

06.

রাধারাণীর হাতে যে নূতন কাপড় এনে দিল, সে-

🅐 রুক্মিণীকুমার

🅑 নীলকমল

🅒 রামলোচন

🅓 পদ্মলোচন

Answer: 🅑 নীলকমল

07.

বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রাম থেকে সংগৃহীত পুথিটি কী নামে পরিচিত?

🅐 শ্রীকৃষ্ণবিজয়

🅑 শ্রীরাম-পাঁচালী

🅒 শ্রীকৃষ্ণকীর্তন

🅓 মনসা পুরাণ

Answer: 🅒 শ্রীকৃষ্ণকীর্তন

08.

‘পুরুষ পরীক্ষা’-র রচয়িতা-

🅐 বিদ্যাপতি

🅑 ভারতচন্দ্র রায়

🅒 গিরিশচন্দ্র ঘোষ

🅓 দীনবন্ধু মিত্র

Answer: 🅑 ভারতচন্দ্র রায়

09.

কাশীরাম দাসের নিবাস ছিল-

🅐 বেদগ্রামে

🅑 সিঙ্গিগ্রামে

🅒 নন্দীগ্রামে

🅓 সপ্তগ্রামে

Answer: 🅑 সিঙ্গিগ্রামে

10.

জীব গোস্বামী ‘কবীন্দ্র’ বলে সম্বোধন করেছিলেন-

🅐 চণ্ডীদাসকে

🅑 বিদ্যাপতিকে

🅒 জ্ঞানদাসকে

🅓 গোবিন্দদাসকে

Answer: 🅑 বিদ্যাপতিকে

11.

‘তিনসঙ্গী’-র শেষ গল্প-

🅐 রবিবার

🅑 শেষ কথা

🅒 ল্যাবরেটরি

🅓 পয়লা নম্বর

Answer: 🅑 শেষ কথা

12.

‘দেবেন্দ্র-মঙ্গল’-এর রচনাকার-

🅐 ভারতচন্দ্র রায়

🅑 বিহারীলাল চক্রবর্তী

🅒 মোহিতলাল মজুমদার

🅓 গোবিন্দ চন্দ্র দাস

Answer: 🅓 গোবিন্দ চন্দ্র দাস

13.

‘যোগাযোগ’ উপন্যাসের পূর্বনাম ছিল-

🅐 বিচিত্রা

🅑 তিন পুরুষ

🅒 কুমুদিনী

🅓 করুণা

Answer: 🅒 কুমুদিনী

14.

কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের নাট্যরচনার স্পৃহা জাগে?

🅐 কুলীনকুল সর্বস্ব

🅑 ভানুমতী চিত্তবিলাস

🅒 রত্নাবলী

🅓 ভদ্রার্জুন

Answer: 🅐 কুলীনকুল সর্বস্ব

15.

‘একটি আষাঢ়ে গল্প’-এর নাট্যরূপ-

🅐 তাসের দেশ

🅑 ফাল্গুনী

🅒 শারদোৎসব

🅓 অরূপ রতন

Answer: 🅑 ফাল্গুনী

16.

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোটো গল্প-

🅐 তমসা

🅑 পঞ্চকন্যা

🅒 বেদেনী

🅓 রসকলি

Answer: 🅒 বেদেনী

17.

‘গৃহদাহ’ উপন্যাসের প্রকাশকাল-

🅐 1918 খ্রিঃ

🅑 1920 খ্রিঃ

🅒 1924 খ্রিঃ

🅓 1928 খ্রিঃ

Answer: 🅑 1920 খ্রিঃ

18.

কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম?

🅐 স্বর্ণসন্ধ্যা

🅑 হোমশিখা

🅒 চক্রবাক

🅓 নীহারিকা

Answer: 🅒 চক্রবাক

19.

‘মরাচাঁদ’ নাটকের নাট্যকার-

🅐 তুলসী লাহিড়ী

🅑 বিজন ভট্টাচার্য

🅒 উৎপল দত্ত

🅓 মন্মথ রায়

Answer: 🅓 মন্মথ রায়

20.

পদ্ম > পদ্দ – কোন ধরনের সমীভবন?

🅐 প্রগত

🅑 পরাগত

🅒 মধ্যগত

🅓 কোনটিই নয়

Answer: 🅒 মধ্যগত

21.

বিপ্রকর্ষ-এর অন্য নাম-

🅐 ব্যঞ্জনাগম

🅑 স্বরাগম

🅒 স্বরভক্তি

🅓 মধ্য স্বরাগম

Answer: 🅒 স্বরভক্তি

22.

আঁচটা গনগন করছে। এখানে ‘গনগন’ কীরকম অব্যয়?

🅐 পদান্বয়ী

🅑 সম্বোধনসূচক

🅒 বাক্যালংকার

🅓 ধনাত্মক

Answer: 🅐 পদান্বয়ী

23.

‘মরা লোকে তো কথা কয় না’ – কোন বিভক্তি?

🅐 কর্তায় ‘এ’ বিভক্তি

🅑 কর্মে ‘এ’ বিভক্তি

🅒 করণে ‘এ’ বিভক্তি

🅓 অধিকরণে ‘এ’ বিভক্তি

Answer: 🅐 কর্তায় ‘এ’ বিভক্তি

24.

অভিশ্রুতির উদাহরণ-

🅐 সাধু > সাউথ

🅑 গৃহিণী > গিন্নি

🅒 বানিয়া > বেনে

🅓 পিশাচ > পিচাশ

Answer: 🅑 গৃহিণী > গিন্নি

25.

‘গায়ে-পড়া’ কোন সমাস?

🅐 অলুক বহুব্রীহি

🅑 কর্ম তৎপুরুষ

🅒 ব্যতিহার বহুব্রীহি

🅓 করণ তৎপুরুষ

Answer: 🅑 কর্ম তৎপুরুষ

26.

এদের মধ্যে আগন্তুক শব্দ কোনটি?

🅐 তেঁতুল

🅑 কলা

🅒 ভাঁড়

🅓 শখ

Answer: 🅓 শখ

27.

‘বেলা যে পড়ে এল জলকে চল’ – কোন কারক?

🅐 কর্ম

🅑 করণ

🅒 নিমিত্ত

🅓 অপাদান

Answer: 🅒 নিমিত্ত

28.

‘যার কাজ তাকেই মানায়’- কোন পদ?

🅐 বিশেষ্যের বিশেষণ

🅑 সর্বনামীয় বিশেষণ

🅒 ক্রিয়ার বিশেষণ

🅓 বিধেয় বিশেষণ

Answer: 🅑 সর্বনামীয় বিশেষণ

29.

অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ-

🅐 যৌবন

🅑 সভা

🅒 শয়ন

🅓 দয়া

Answer: 🅐 যৌবন

30.

‘ড’ কোন বর্ণ?

🅐 মহাপ্রাণ

🅑 অল্পপ্রাণ

🅒 উষ্ম বর্ণ

🅓 মূর্ধণ্য বর্ণ

Answer: 🅑 অল্পপ্রাণ

31.

কৃৎ-প্রত্যয়ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি?

🅐 গ্রহীতা

🅑 জাগরুক

🅒 নিষ্পত্তি

🅓 সিক্ত

Answer: 🅑 জাগরুক

32.

অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত-

🅐 টেকি ছাঁটা

🅑 ঘরছাড়া

🅒 গৃহবন্দী

🅓 চিরসুখ

Answer: 🅒 গৃহবন্দী

33.

‘বিষ্টু’ শব্দটি-

🅐 তৎসম

🅑 তদ্ভব

🅒 দেশি

🅓 অর্ধ-তৎসম

Answer: 🅒 দেশি

34.

√ বিদ + শানচ = ?

🅐 বিদ্যমান

🅑 বিদ্বান

🅒 বিদ্যা

🅓 বিদ্বৎ

Answer: 🅑 বিদ্বান

35.

‘চক্ষুদান করা’ প্রবাদটির অর্থ-

🅐 চোখ দেওয়া

🅑 নজর দেওয়া

🅒 চুরি করা

🅓 প্রাণ প্রতিষ্ঠা করা

Answer: 🅓 প্রাণ প্রতিষ্ঠা করা

36.

‘বে-টাইম’ কোন ধরনের শব্দ?

🅐 লোকনিরুক্তি

🅑 ইতর

🅒 খণ্ডিত

🅓 সংকর শব্দ

Answer: 🅓 সংকর শব্দ

37.

‘পিপাসা’ শব্দের ব্যুৎপত্তি-

🅐 পিপস + আ

🅑 পা + ষ্ণিক + অ + আ

🅒 পা + সন + অ + আ

🅓 কোনটিই নয়

Answer: 🅒 পা + সন + অ + আ

38.

‘তবু আমি অন্যায় যুদ্ধ করি নি’ সমাস নির্ণয় করুন।

🅐 নঞ তৎপুরুষ

🅑 নঞর্থক বহুব্রীহি

🅒 অলুক বহুব্রীহি

🅓 সম্বন্ধ তৎপুরুষ

Answer: 🅐 নঞ তৎপুরুষ

39.

‘ভগিনী > ভগ্নী’ কিসের উদাহরণ?

🅐 বিপ্রকর্ষ

🅑 সম্প্রকর্ষ

🅒 সমীভবন

🅓 স্বরসঙ্গতি

Answer: 🅒 সমীভবন

40.

‘যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহারই প্রাপ্য’ – বাক্যটির সরল বাক্যরূপ-

🅐 যদি ভ্রমে পতিত হইয়া থাকে তবে ঋতপথ তাহারই প্রাপ্য

🅑 ভ্রমে পতিতর-ই ঝতপথ প্রাপ্য

🅒 ভ্রমে পতিত তবু ক্ষতপথ তাহারই প্রাপ্য

🅓 কোনটিই নয়

Answer: 🅑 ভ্রমে পতিতর-ই ঝতপথ প্রাপ্য

41.

‘দ্বারকাধীশ’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য-

🅐 দ্বারকার অধীশ

🅑 যিনি দ্বারকা তিনি অধীশ

🅒 দ্বারকাকে অধীশ

🅓 দ্বারকার ঈশ্বর

Answer: 🅐 দ্বারকার অধীশ

42.

‘ও + আ’ প্রত্যয়ের একটি দৃষ্টান্ত-

🅐 নবোঢ়া

🅑 সমতা

🅒 বাঁচোয়া

🅓 যাবনী

Answer: 🅐 নবোঢ়া

43.

আলেকজান্ডারের ভারত-আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাওলের গ্রন্থ-

🅐 তোহফা

🅑 পদ্মাবতী

🅒 সয়ফুল মুলুক বদিউজজমাল

🅓 সেকেন্দারনামা

Answer: 🅓 সেকেন্দারনামা

44.

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক-গাথাটির নাম-

🅐 ব্রজবিলাস

🅑 প্রভাবতী সম্ভাষণ

🅒 সীতার বনবাস

🅓 চরিতাবলী

Answer: 🅑 প্রভাবতী সম্ভাষণ

45.

রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম-

🅐 রাজা ও রাণী

🅑 প্রকৃতির প্রতিশোধ

🅒 বাল্মিকি-প্রতিভা

🅓 মায়ার খেলা

Answer: 🅒 বাল্মিকি-প্রতিভা

46.

ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যের তিনটি খণ্ডের নাম-

🅐 অন্নদাপুরাণ – অন্নদামঙ্গল – অন্নদাস্তব

🅑 অন্নদামঙ্গল – অনাদিমঙ্গল – অন্নদাস্তব

🅒 অন্নদামঙ্গল – কালিকামঙ্গল – অন্নপূর্ণামঙ্গল

🅓 অন্নপূর্ণামঙ্গল – অনাদিমঙ্গল – অন্নদাপুরাণ

Answer: 🅒 অন্নদামঙ্গল – কালিকামঙ্গল – অন্নপূর্ণামঙ্গল

47.

মালাধর বসু অনূদিত ভাগবতের স্কন্দগুলি হল-

🅐 দশম – একাদশ

🅑 একাদশ-দ্বাদশ

🅒 প্রথম – দ্বিতীয়

🅓 সপ্তম – অষ্টম

Answer: 🅐 দশম – একাদশ

48.

‘চৈতন্যলীলায় ব্যাস’ বলে কে বন্দিত?

🅐 কৃষ্ণদাস কবিরাজ

🅑 বৃন্দাবন দাস

🅒 জয়ানন্দ

🅓 গোবিন্দদাস

Answer: 🅑 বৃন্দাবন দাস

49.

‘পরশুরাম’ কার ছদ্মনাম?

🅐 রাজনারায়ণ বসু

🅑 রাজকৃষ্ণ রায়

🅒 রাজশেখর বসু

🅓 ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

Answer: 🅒 রাজশেখর বসু

50.

‘কাব্য-পরিমিতি’ গ্রন্থের রচয়িতা-

🅐 বিহারীলাল চক্রবর্তী

🅑 মোহিতলাল মজুমদার

🅒 যতীন্দ্রমোহন বাগচী

🅓 যতীন্দ্রনাথ সেনগুপ্ত

Answer: 🅑 মোহিতলাল মজুমদার

51.

কাশীরাম দাসের পিতার নাম-

🅐 গদাধর দাস

🅑 অভিরাম

🅒 কৃষ্ণদাস

🅓 কমলাকান্ত

Answer: 🅑 অভিরাম

52.

শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ-

🅐 ‘সাধনা’ পত্রিকায়

🅑 ‘ভারতী’ পত্রিকায়

🅒 ‘প্রবাসী’ পত্রিকায়

🅓 ‘যমুনা’ পত্রিকায়

Answer: 🅑 ‘ভারতী’ পত্রিকায়

53.

‘মেঘনাদবধ কাব্য’-এর নাট্যরূপ দেন-

🅐 দ্বিজেন্দ্রলাল রায়

🅑 দীনবন্ধু মিত্র

🅒 গিরিশচন্দ্র ঘোষ

🅓 অমৃতলাল বসু

Answer: 🅒 গিরিশচন্দ্র ঘোষ

54.

‘দীপালি’ কোন ধরনের শব্দ?

🅐 তৎসম

🅑 অর্ধতৎসম

🅒 তদ্ভব

🅓 সংকর

Answer: 🅒 তদ্ভব

55.

‘কোনি’ উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম-

🅐 বিভাবতী

🅑 লীলাবতী

🅒 প্রভাবতী

🅓 কঙ্কাবতী

Answer: 🅒 প্রভাবতী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top